প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান আর পাকিস্তানের মসনদে থাকতে পারবেন কি না, তা আজ নির্ধারিত হবে। পাকিস্তানের পার্লামেন্টে আজ রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সংবিধানে বলা আছে, জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সাত দিনের মধ্যে ভোটাভুটি হওয়া বাধ্যতামূলক। সেই বাধ্যবাধকতা মেনেই আজ রোববার ভোটাভুটির দিন ধার্য করা হয়েছে।
পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টে বিরোধীদের সংখ্যা বেশি হওয়ায় ফলাফল ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত বিরোধীদের পক্ষে আছে ১৯৯ ভোট। আর সরকারের পক্ষে আছে ১৪২ ভোট।
জাতীয় পরিষদে মোট আসন রয়েছ ৩৪২টি। প্রধানমন্ত্রী ইমরানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট প্রয়োজন ১৭২টি। জিও নিউজের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিরোধীদের হাতে রয়েছে ১৯৯টি ভোট।
এদিকে গতকাল শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইমরান খান অভিযোগ করে বলেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতেই বিরোধীরা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং অনাস্থা ভোটের নীল নকশা তৈরি করেছে। ভোটের ফল যদি তাঁর বিপক্ষে যায়, তিনি তা মেনে নেবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।
অনাস্থা ভোট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যখন পুরো প্রক্রিয়াটিই নিন্দিত, তখন আমি কীভাবে ফলাফল গ্রহণ করতে পারি? গণতন্ত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে, কিন্তু এই যোগসাজশের পরে কোনো নৈতিক মূল্যবোধ অবশিষ্ট থাকে?’
তাঁর বিরুদ্ধে আনীত অনাস্থা ভোটকে তিনি ‘শাসন পরিবর্তনের’ প্রচেষ্টা উল্লেখ করে বলেছেন, ‘আমাকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপটি যুক্তরাষ্ট্র কর্তৃক আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে স্পষ্ট হস্তক্ষেপ।’
এদিকে ইমরানের বিরুদ্ধে অভিযোগ এনে দেশটির বিরোধী দলগুলো বলছে, ইমরান খান করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশটির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হয়েছেন, তাঁর সরকারকে আরও স্বচ্ছ ও জবাবদিহিপূর্ণ করার প্রতিশ্রুতি পূরণেও ব্যর্থ হয়েছেন এবং এ কারণেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
৩০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে