পাকিস্তানের মাকরান উপকূলীয় হাইওয়ে থেকে বাস উল্টে খাদে পড়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৭০ জনের বেশি। আজ রোববার (২৫ আগস্ট) দেশটির পুলিশ এসব তথ্য জানিয়েছে।
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, তীর্থযাত্রী নিয়ে বাসটি ইরান থেকে পাঞ্জাবে যাচ্ছিল। পথে বেলুচিস্তানের হাব শহরে দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। তাঁদের বেশির ভাগই লাহোর বা গুজরানওয়ালার বাসিন্দা।
লাসবেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) নাভিদ আলম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আধা সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
এই কর্মকর্তা আরও জানান, হতাহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তাঁরা আহতদের চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৬ ঘণ্টা আগে