গতকাল বুধবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ডি-চকে তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সমর্থকেরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অপেক্ষায় ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে ইমরান খান ইসলামাবাদে পৌঁছালে পিটিআইয়ের সমর্থকেরা গুরুত্বপূর্ণ এলাকা রেড জোনে প্রবেশ করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
ডন বলছে, নির্বাচনের ঘোষণা দিতে সরকারের প্রতি ৬ দিনের সময় বেঁধে দিয়েছেন ইমরান খান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৬ দিনের মধ্যে সরকার যদি সংসদ ভেঙে না দেয় ও নির্বাচনের ঘোষণা না দেয় তাহলে পুরো জাতিকে নিয়ে রাজধানীতে প্রবেশ করবে পিটিআই।
ইমরান খান বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দাবি না মানা পর্যন্ত রেড জোনে অবস্থান করব। কিন্তু গত ২৪ ঘণ্টায় যা দেখলাম, তাতে মনে হচ্ছে সরকার দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চাইছে। পুলিশ ও জনগণকে মুখোমুখি দাঁড় করাচ্ছে সরকার। ইসলামাবাদে সমর্থকদের নিয়ে অবস্থান করলে সরকার খুশিই হবে। কারণ এতে পুলিশ, সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে বিভেদ বাড়বে এবং সংঘাত হবে।’
এদিকে ইসলামাবাদ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভকারীদের ধৈর্য নিয়ে থামিয়েছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারীরা রেড জোনে প্রবেশ করেন। কিন্তু আলোচনা সাপেক্ষে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এ সময় ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শক ডক্টর আকবর নাসির খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলামাবাদ অভিমুখী লংমার্চ ঠেকাতে ইসলামাবাদসহ সারা দেশে সেনা মোতায়েন করেছিল পাকিস্তানের সরকার। গত বুধবার সকাল থেকে ‘আজাদি লংমার্চ’ শুরু হয়। দেশটির পেশোয়ার, লারকানা, লাহোর, খাইবার পাখতুনখাওয়াসহ বড়বড় সব শহর থেকেই বিপুল পরিমাণ ইমরান সমর্থক লংমার্চে যোগ দেন।
এই সম্পর্কিত পড়ুন:

ভারতের বিহার রাজ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি স্কুলের চাকরি বাগিয়ে নেওয়া ৩ হাজার ৩৫ জন শিক্ষককে বরখাস্ত করেছে রাজ্য শিক্ষা দপ্তর। একই সঙ্গে বছরের পর বছর ধরে বেতন হিসেবে নেওয়া প্রায় ১ হাজার ৪০০ কোটি রুপি সুদসহ এই শিক্ষকদের কাছ থেকে উদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
৩ মিনিট আগে
আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, হরমুজে অনুমোদিত নৌপথ ব্যবহার না করায় একটি জাহাজকে সতর্কতামূলক গুলি ছুড়ে থামানো হয়। ওই ঘটনার পরই হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে...
১৮ মিনিট আগে
কানাডার টরন্টো শহরের একটি জনপ্রিয় সড়ক উৎসবে বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে বার্ষিক সালসা উৎসব চলাকালীন এই সহিংসতার ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ উপকূলে আঘাত হেনেছে টাইফুন বাভি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্যোগের আগে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে...
১১ ঘণ্টা আগে