পাকিস্তানের মানবাধিকারবিষয়ক সাবেক মন্ত্রী শিরিন মাজারিকে মুক্তির নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। গতকাল শনিবার হাইকোর্ট শিরিনকে মুক্তির নির্দেশ দিয়ে সরকারকে বিচার বিভাগীয় তদন্ত করতে বলেছে। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডন জানিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা শিরিনকে গতকাল গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টায় আদালত এই আদেশ জারি করেন। এর আগে শিরিন মাজারির মেয়ে অভিযোগ করে বলেছিলেন, শনিবার সকালের দিকে পুলিশ তাঁর মাকে ইসলামাবাদের বাসভবন থেকে মারধর করে তুলে নিয়ে গিয়েছিল।
এদিকে শুনানির শুরুতে মাজারি আদালতকে বলেন, ‘আমাকে মোটরওয়েতে এক ঘণ্টার জন্য থামানো হয়েছিল। একজন পুরুষ চিকিৎসক আমার ডাক্তারি পরীক্ষা করার চেষ্টা করেছিলেন। তাদের সঙ্গে কোনো নারী কর্মকর্তা ছিলেন না। তবে পাঞ্জাবের দুর্নীতি দমন কর্মকর্তারা ছিলেন। তারা ফোনে নির্দেশনা শুনছিলেন। আমার ব্যাগটিও ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি করা হয়েছে। আমার ফোনটি এখনো আমাকে ফেরত দেওয়া হয়নি।’
মাজারি আরও বলেন, ‘আমার বয়স ৭০ এবং আমি অসুস্থ। তারপরও আমাকে নির্যাতন করা হয়েছে।’
শিরিন মাজারিকে কেন গ্রেপ্তার করা হয়েছে, সে ব্যাপারে পুলিশ কোনো ব্যাখ্যা দেয়নি। ডন এবং অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জমিজমাসংক্রান্ত কারণে তাঁকে গ্রেপ্তারের ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে চলতি বছরের মার্চে একটি মামলা হয়েছে।
ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এটা কীভাবে সম্ভব যে মাজারিকে গ্রেপ্তারের ব্যাপারে বিস্তারিত তথ্য কেউ জানে না।’
আতহার মিনাল্লাহ আরও বলেন, ‘পাকিস্তানে জোরপূর্বক গুমের ঘটনা ঘটে। এসব বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেয় না। সংবিধানের প্রতি শ্রদ্ধা না থাকলে এসব ঘটনা ঘটে। প্রতিটি সরকারই সংবিধান লঙ্ঘনের ব্যাপারে জঘন্য আচরণ করে।’
মাজারির মেয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেছিলেন। আদালত তাঁর অনুরোধ মঞ্জুর করেন। পাশাপাশি, তদন্ত না হওয়া পর্যন্ত মাজারিকে মুক্তি দিতে নির্দেশ দেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ছিলেন শিরিন মাজারি। গত মাসে পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির সেনাবাহিনীর সমালোচনা করছিলেন শিরিন।

ইয়েমেনে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে একাধিক ফ্রন্টে তীব্র লড়াই চলছে। উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের তাইজ, পশ্চিম উপকূল, আল-জাওফ, মারিব ও ধালিয়া এলাকায় গত দুই সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত এবং ৮৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
৬ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশটির এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাআত্তে জ্ঞানসারাকে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় ওই ভিক্ষুকে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও...
৮ ঘণ্টা আগে
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
৮ ঘণ্টা আগে