দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় পড়তে যাচ্ছে পাকিস্তান। ক্রমেই ঘনীভূত হচ্ছে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ডলারের বিপরীতে দাম কমেছে পাকিস্তানি রুপির। অপরদিকে, দেশজুড়ে লংমার্চের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের লংমার্চ ঠেকাতে এরই মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে সিন্ধু প্রদেশে। সারা দেশেই প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায়।
শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের আশঙ্কা ইমরান খান তাঁর বর্তমান অবস্থান পেশোয়ার থেকে যেকোনো মুহূর্তে ইসলামাবাদের দিকে লংমার্চ নিয়ে রওনা হতে পারেন। তবে লংমার্চ যেন সফল না হতে পারে সে কারণে বিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে বলে দাবি তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীদের।
এদিকে, পাকিস্তানের বড় বড় শহর—খাইবার পাখতুনখাওয়া, কোয়েটা, শুক্কুর, লারকানা, হায়দারাবাদ এবং করাচিতে বিপুল পরিমাণ ইমরান খান সমর্থক জমায়েত হয়েছেন লংমার্চের জন্য।
বিশ্লেষকদের আশঙ্কা, সরকার লংমার্চ দমনে কঠোর অবস্থানে যেতে পারে। এমনি সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হতে পারে বিরোধীদের ওপর। ফলে, দেশটিতে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে।

যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা ইরান যুদ্ধে অংশগ্রহণের ন্যায্যতা দেখানোর জন্য তথাকথিত ‘শেষ যুগ’ সম্পর্কিত উগ্র খ্রিষ্টধর্মীয় বক্তব্য ব্যবহার করছেন। সোজা কথায় একটি ধর্মযুদ্ধের আবহ তৈরির চেষ্টা করছেন মার্কিন কর্তারা। একটি ওয়াচডগ গ্রুপের কাছে এমনই অভিযোগ করা হয়েছে।
১৩ মিনিট আগে
ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস বা বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, তারা অঞ্চলজুড়ে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে চলমান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ১৭তম ধাপ সম্পন্ন করেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় তারা। তেল আবিব ও ওয়াশিংটনের পক্ষ থেকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে...
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতের ক্যালিব্রেটেড বা হিসাব-কিতাব করা অবস্থানকে নাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা। এতে নয়াদিল্লির সরকার চাপে পড়তে পারে বলে মনে করছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
৩ ঘণ্টা আগে
নজিরবিহীন তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের মুখে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রায় ছয় মাস পর দেশটিতে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচন বর্তমানে প্রতিষ্ঠিত পুরোনো রাজনৈতিক শক্তি এবং একটি শক্তিশালী যুব আন্দোলনের মধ্যে এক উচ্চ ঝুঁকিপূর্ণ লড়াইয়ে পরিণত হয়েছে।
৪ ঘণ্টা আগে