পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজকে নিয়ে বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়েছেন। পাকিস্তানের রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা ইমরানকে ‘যৌনবাদী ও নারী বিদ্বেষী’ বলে অভিহিত করছেন। বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।
সম্প্রতি মুলতানের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ইমরান খান সারগোধা জনসভার উল্লেখ করে বলেন, ‘ওই জনসভায় মরিয়াম যেভাবে আবেগ নিয়ে বারবার আমার নাম উচ্চারণ করছিল, তাতে আমি সন্দিহান। আমি তাঁকে বলতে চাই, একটু সতর্ক হও মরিয়াম। এভাবে বারবার আমার নাম নিয়ো না। এতে তোমার স্বামীর মন খারাপ হতে পারে।’
এমন মন্তব্যের পর ভীষণ তোপের মুখে পড়েছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইটার পোস্টে লিখেছেন, মরিয়াম নওয়াজকে লক্ষ্য করে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ইমরানের বিরুদ্ধে সমগ্র জাতির, বিশেষ করে নারী জাতির তীব্র নিন্দা জানানো উচিত।
ইমরান খানকে উদ্দেশ্য করে শাহবাজ শরিফ টুইটারে লিখেছেন, দেশ ও জাতির সঙ্গে আপনি যে অপরাধ করেছেন তা হীন হাস্যরস দিয়ে আড়াল করা যাবে না। যারা মসজিদে নববীর পবিত্রতাকে সম্মান করে না, তাদের কাছ থেকে মা বোনেরা কীভাবে শ্রদ্ধা আশা করতে পারে? শাহবাজ আরও বলেন, ‘ইতিহাসে ইমরানই প্রথম ব্যক্তি যিনি একটি দলের নেতা হিসেবে অভদ্রতার অতলে তলিয়ে গেছেন। একটি জাতি গঠনের উদ্দেশ্য নিয়ে তাঁর দল যাত্রা শুরু করেছিল, কিন্তু তার পরিবর্তে তারা জনগণের নৈতিকতা নষ্ট করছে (ইন্না লিল্লাহ...)।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমরানের মন্তব্যের প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি ইমরানের ভাষাকে ‘অবমাননাকর ভাষা’ বলেছেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এই কো-চেয়ারম্যান বলেন, ‘যাদের বাড়িতে মা-বোন আছে তারা অন্য নারীদের বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করতে পারেন না। দয়া করে রাজনীতিকে এত নিচে নামবেন না।’
পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটারে নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রত্যেক ব্যক্তির মা, বোন এবং কন্যা সম্মানের যোগ্য। এটিই ছিল জাতির উদ্দেশ্যে শহীদ বেনজির ভুট্টোর বার্তা।’

পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ উপকূলে আঘাত হেনেছে টাইফুন বাভি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্যোগের আগে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে...
১০ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন না—এ আলোচনা নতুন নয়। তবে তাঁর সাম্প্রতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে বিষয়টি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে...
১৩ ঘণ্টা আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ পূর্বসূরিদের হত্যার হত্যার প্রতিশোধ নেওয়া ‘অবশ্যম্ভাবী’। গত বৃহস্পতিবার বাবার দাফন সম্পন্ন হওয়ার দুই দিন পর এটিই তাঁর প্রথম বার্তা...
১৪ ঘণ্টা আগে
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কোক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বহনকারী একটি দ্রুতগামী স্পিডবোট ঢেউয়ের তোড়ে সাগরে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস ও হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে...
১৬ ঘণ্টা আগে