
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশটির নেতৃত্বে কোনো পরিবর্তনের গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এসব গুজব সরকার ও সেনাপ্রধান—দু’পক্ষের বিরুদ্ধেই ছড়ানো হচ্ছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পাকিস্তানি জ্যেষ্ঠ সাংবাদিক সুহাইল ওয়ারাইচকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, ‘আল্লাহ আমাকে এই দেশের অভিভাবক বানিয়েছেন।’ তিনি আরও জানান, অন্য কোনো পদে যাওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, আসিম মুনির জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক সমঝোতা তখনই সম্ভব, যখন সংশ্লিষ্ট সব পক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবে।
গত জুলাইয়ে গুঞ্জন ছড়িয়েছিল যে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে পদ ছাড়তে বলা হতে পারে এবং সেনাপ্রধান দেশটির সর্বোচ্চ পদে বসতে পারেন। তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বিষয়টি সরাসরি নাকচ করেন। শাহবাজ বলেছিলেন, ‘ফিল্ড মার্শাল আসিম মুনির কখনো প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি, আর এমন কোনো পরিকল্পনাও নেই।’ আর স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি একে আখ্যা দেন প্রেসিডেন্ট জারদারি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ঘিরে ‘অপপ্রচারমূলক ষড়যন্ত্র’ হিসেবে।
সাক্ষাৎকারে ফিল্ড মার্শাল মুনির পাকিস্তানের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যেখানে দেশটি চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। তিনি বলেন, ‘আমরা কোনো বন্ধুকে অন্যজনের জন্য বলি দেব না।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক উন্নতির দিকে। সম্প্রতি ট্রাম্প হোয়াইট হাউসে সেনাপ্রধান মুনিরকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। এই পদক্ষেপে ভারত অস্বস্তিতে পড়ে এবং এটি কূটনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
আন্তর্জাতিক কূটনীতি প্রসঙ্গে পাকিস্তানি সেনাপ্রধান বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির ইচ্ছা সত্যিকারের। তাই পাকিস্তানই প্রথম তাঁর নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নকে সমর্থন করে। এরপর আরও কয়েকটি দেশ পাকিস্তানের পথ অনুসরণ করেছে।’
আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ফিল্ড মার্শাল মুনির সতর্ক করে বলেন, ভারত যেন প্রক্সির মাধ্যমে পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা না করে। তিনি শাহবাজ শরিফের প্রশংসা করে বলেন, যুদ্ধকালেও তিনি দিনে ১৮ ঘণ্টা কাজ করেছেন। একই সঙ্গে সরকার ও মন্ত্রিসভাকে কঠিন সময়ে দৃঢ় মনোবল দেখানোর জন্য তিনি সাধুবাদ জানান।
আসিম মুনির অভিযোগ করেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ বাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, ‘ফিতনা-আল-খারিজ’ ও ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ ব্যবহার করে ভারত তার অশুভ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন মুনির। তিনি আফগানিস্তানের সরকারকে আহ্বান জানান এমন কোনো নীতি অনুসরণ না করতে, যাতে তালেবানকে পাকিস্তানের দিকে ঠেলে দেওয়া হয়। একই সঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি পাকিস্তানির রক্তের দায়িত্ব রাষ্ট্রকে নিতেই হবে।’

মোনাকোর একটি আবাসিক ভবনে পার্সেল বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ইউক্রেনের ৩৯ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজোভস্কাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক তল্লাশি শুরু হয়েছে। মোনাকোর ডেপুটি প্রসিকিউটর জানিয়েছেন, হামলার সময় তিনি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে তদন্তে ধারণা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
১১ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
১২ ঘণ্টা আগে