
আজ সকাল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, এক ঘণ্টায় পাঁচ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সকালে ইরানের তৃতীয় দফা হামলায় নিহত হয়েছেন তাঁরা। এই দফায় চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর মধ্যে একটি সরাসরি আঘাত হানে দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবার একটি আবাসিক ভবনে। এতেই নিহত হয়েছে ওই তিনজন। এ হামলায় আরও আটজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
আইডিএফের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, প্রথম দফায় দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। ওই দুটিকে মাঝপথেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে তারা। পরের দফায় চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার মধ্যে একটি সরাসরি আঘাত হানে বিরশেবার ওই ভবনে।
পরের তিন দফায় কয়টি করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রশাসন। বাসিন্দাদের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে তাঁদের।
গতকাল সোমবার রাতে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই আজ নতুন করে বাড়ল যুদ্ধের মাত্রা। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। ট্রাম্পের এই ঘোষণার পরপরই সামাজিক মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি হয়নি। তবে, ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে হামলা বন্ধ করবে ইরানও।

মলদোভা থেকে নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমান প্রায় একটি ড্রোনের আঘাতে পড়তে যাচ্ছিল বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩০ মিনিট আগে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো মেয়াদের বাকি সময়জুড়ে, অর্থাৎ অন্তত আরও প্রায় আড়াই বছর সময় ধরে চলতে পারে। ব্যক্তিগতভাবে ট্রাম্পকে এই বিষয়ে সতর্ক করেছেন হোয়াইট হাউসের শীর্ষ কয়েকজন উপদেষ্টা। মার্কিন কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট...
৩৩ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হবে বলে তিনি মনে করেন। গতকাল বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে।’ তাঁর দাবি, ইরান ‘আর বেশি দিন টিকে থাকতে
১ ঘণ্টা আগে
প্যারিসের একটি হোটেলে ক্ষুধার্ত এক পরিচারিকার আপেল খাওয়ার ঘটনা ১৯২৬ সালের অন্যতম চাঞ্চল্যকর হিরা চুরির রহস্য উন্মোচন করে দিয়েছিল। আপেলের এক কামড়েই তিনি খুঁজে পান ফ্রান্সের দুর্লভ ‘গ্রাঁ কঁদে’ হিরা—যে হিরাটি তখন ইউরোপজুড়ে পুলিশের তল্লাশির কেন্দ্রবিন্দুতে ছিল।
৯ ঘণ্টা আগে