মুসলমানদের পবিত্র দিন আশুরায় ইরাকের কারবালা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। ইরানের মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরাকের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আশুরা পালনে হাজার হাজার শিয়া মুসলিম শহরটিতে জড়ো হয়েছিলেন। এ সময় সড়কে ৮টি গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে যায় এবং বিস্ফোরণ ঘটে। এতে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং আলাউই মার্কেটের কয়েকটি দোকানে আগুন ধরে যায়। এ ঘটনায় আটজন নিহত হন।
আগুনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কারবালার ইমাম আলি স্ট্রিট বন্ধ করে দেয় এবং আটকে পড়া লোকদের উদ্ধার করে।
ইমাম হুসাইন ও হযরত আব্বাস (রা.) এর মাজারে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে তার আগেই দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডে নিহত ৮ জনের ছয়জন ইরাকি। তবে বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ইরাকের জরুরি সেবা প্রদানকারী সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী আশুরা পালনে আগতদের জন্য অস্থায়ীভাব তৈরি করা হয় একটি বিশ্রামাগার। সেই তাবুর রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী একটি বাজারে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষ করে আজ শুক্রবার সন্ধ্যায় তাঁর ফেরার কথা ছিল। কিন্তু তিনি পৌঁছানোর কিছুক্ষণ আগেই বিমানবন্দরে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে...
৬ ঘণ্টা আগে
ভারতের সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রকল্পের নির্মাণকাজ সাম্প্রতিক সময়ে ব্যাপক গতি পেয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০১১ সালের ভয়াবহ ‘তোহুকু’ ভূমিকম্পের ঠিক ১৫ মিনিট পর একটি অত্যন্ত অস্বাভাবিক টেকটোনিক বা ভূত্বকীয় আলোড়ন ঘটেছিল। এর ফলে প্রায় সমগ্র জাপান পূর্ব দিকে পাঁচ মিলিমিটার (আধা সেন্টিমিটার) সরে যায়।
৮ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠান বাতিল হওয়ার পরপরই লেবানন ফ্রন্টে বড় ধরনের কূটনৈতিক সাফল্য এসেছে। লেবাননে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর অবশেষে ইসরায়েল ও হিজবুল্লাহ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে...
৯ ঘণ্টা আগে