
তেল ফুরিয়ে আসতে থাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন গাজা উপত্যকার হাসপাতালগুলো সর্বোচ্চ ২৪ ঘণ্টা চালু থাকতে পারে। এর ফলে হাজার হাজার রোগীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে করেছে জাতিসংঘ।
জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) ওয়েবসাইটে বল হয়েছে, ‘জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ার ফলে ব্যাকআপ জেনারেটর বন্ধ হয়ে যাবে। তখন গাজার হাজার হাজার রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়বে।’
জ্বালানি ও পানিসহ মানবিক সহায়তা প্রদানের জন্য বেশ কয়েকটি ত্রাণ সংস্থা গাজায় প্রবেশের আহ্বান জানানোর পরে এসেছে জাতিসংঘের এই সতর্কবার্তা।
গাজায় ডক্টরস উইদাউট বর্ডারে কর্মরত ব্রিটিশ-ফিলিস্তিনি সার্জন ঘাসান আবু সিত্তা বিবিসিকে বলেন, অসুস্থদের সেবা দেওয়ার হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জাম নেই। জরুরি পরিস্থিতির মধ্যে প্রতিদিন এক মাস বা দেড় মাসের চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করতে হচ্ছে।
জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-র দপ্তরটি সরিয়ে মিসরের সীমান্তের কাছে রাফাহ শহরে নিয়ে যাওয়া হয়েছে। সংস্থাটির ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক দপ্তরের চিফ কমিশনার ফিলিপে লাজারিনি বলেছেন, ‘ইউএনআরডব্লিউএ-এর কার্যালয় সরিয়ে রাফাহ শহরের যে ভবনে নেওয়া হয়েছে সেখানে আশ্রয় নিয়েছে হাজার হাজার গৃহহীন মানুষ।’
রোববার পূর্ব জেরুজালেমে সংস্থার সদর দপ্তরে ফিলিপে লাজারিনি বলেন, ‘শ্বাসরোধ করে মেরে ফেলা হচ্ছে গাজাকে। মনে হচ্ছে, বিশ্ব তার মানবতা হারিয়ে ফেলেছে। আমরা জানি, পানিই জীবন। সেদিক থেকে দেখলে, গাজার পানি ফুরিয়ে আসছে। গাজার জীবনও ফুরিয়ে আসছে। খুব দ্রুত এখানে পানি এবং খাবার শেষ হয়ে যাবে।’
গাজায় অবরোধ চালানোকে ‘সম্মিলিত শাস্তি’ ছাড়া অন্য কোনোভাবেই দেখতে রাজি নন ফিলিপে লাজারিনি। তিনি বলেছেন, অনেক দেরি হয়ে যাওয়ার আগেই অবরোধ প্রত্যাহার করতে হবে এবং সাহায্য সংস্থাগুলোকে অবশ্যই জ্বালানি, পানি, খাদ্য, ওষুধ সরবরাহ করার সুযোগ দিতে হবে। আর এটা এখনই করতে হবে।
এদিকে সমগ্র গাজা উপত্যকায় পানি সরবরাহ পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। জাতিসংঘে আইসিআরসি-এর স্থায়ী পর্যবেক্ষক ল্যাটিটিয়া কোর্তোয়া বলেছেন, ‘বেসামরিক নাগরিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করা যুদ্ধরত পক্ষগুলোর জন্য আবশ্যক। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ যত দ্রুত সম্ভব পুনরায় চালু করতে সহায়তা করার জন্য আমরা আহ্বান জানাই।’
কোর্তোয়া আরও বলেছেন, বর্তমান উত্তেজনা ও সংঘাতের সঙ্গে জড়িত সকল পক্ষের সঙ্গে কথা বলছে তাঁর সংস্থা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের আকস্মিক হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ১ হাজার ৪০০ ছুঁয়েছে। জবাবে ইসরায়েলও বিমান হামলা শুরু করে গাজা শহরে। হাজার হাজার বোমার আঘাতে ইতিমধ্যেই গাজা শহরের নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৭০ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ৭৫০ জন শিশু রয়েছে। এতে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬০০।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লক্ষ্য করে’ হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে হামলার চেষ্টার প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও, সিক্রেট সার্ভিস অফিসারের ওপর গুলি চালানোর বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি। গত শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটন হিলটনে বন্দুক হামলার সময় ঠিক কার গুলিতে...
১ ঘণ্টা আগে
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচ বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন বলে দাবি করেছেন তাঁর আইনজীবীরা। ৮৪ বছর বয়সী এই যুদ্ধাপরাধীকে মানবিক কারণে নেদারল্যান্ডসের দ্য হেগের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য জাতিসংঘ আদালতে আবেদন জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরান ইস্যু নিয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্ৎসের সঙ্গে তীব্র বাগ্যুদ্ধের জের ধরে জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও বার্লিনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, তখনই পেন্টাগনের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগে
সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ১,০৬০ মাইল ভেতরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দেশটির অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক সূত্র বলছে, গত ২৫ এপ্রিল চেলিয়াবিনস্ক অঞ্চলের শাগোল বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়।
১৪ ঘণ্টা আগে