সৌদি আরবের কোনো প্রবাসী অনুমতি ছাড়াই হজ পালন করলে তাদের জরিমানার পর দেশে ফেরত পাঠাবে সৌদি আরব। সে সঙ্গে, সৌদি আরবে পুনরায় প্রবেশেও বাধা দেওয়া হবে। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ঘোষণাটি দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরও বলা হয়েছে যে, সৌদি নাগরিক, প্রবাসী বা দর্শনার্থী যেই হোক না কেন—হজের বিধান ভঙ্গ করা ব্যক্তিকে ১০ হাজার রিয়াল জরিমানাও করা হবে। প্রবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং আইন দ্বারা নির্ধারিত নির্দিষ্ট সময়ের জন্য তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
সৌদির পাবলিক সিকিউরিটি জোর দিয়ে বলেছে যে, একই অপরাধ বারবার করা ব্যক্তিদের জন্য জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হবে। সংস্থাটি হজ প্রবিধানগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দেওয়ার পাশাপাশি হাজিদের নিরাপদে, আরামদায়ক এবং শান্তিপূর্ণভাবে পবিত্র হজ পালন নিশ্চিত করার জন্য নির্দেশাবলি মেনে চলার ওপরও জোর দিয়েছে।
হজের বিধান ভঙ্গকারী ধরা পড়লে তাকে ছয় মাস পর্যন্ত জেল এবং ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। নিয়ম লঙ্ঘনকারী যদি সৌদি আরবের বাসিন্দা হন তবে শাস্তি ভোগ করার পর তাকে সৌদি থেকে বের করে দেওয়া হবে এবং আইন দ্বারা নির্ধারিত নির্দিষ্ট সময়ের জন্য দেশটিতে পুনরায় প্রবেশে দেওয়া হবে বাধা।
এ ধরনের কোনো নিয়ম ভঙ্গের ঘটনা কর্তৃপক্ষকে জানাতে সৌদি মন্ত্রণালয় নাগরিকদের মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলের জন্য টোল-ফ্রি নম্বর ৯১১ এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে ১৬ জুন। আর ১৫ জুন পবিত্র হজ পালিত হবে।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে