
গাজায় অভিযান চালানো ইসরায়েলি বাহিনীকে বিনা মূল্যে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়ে তোপের মুখে পড়েছে বিশ্বখ্যাত ফুড চেইন ম্যাকডোনাল্ডস। সম্প্রতি সংস্থাটির ইসরায়েল শাখা কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, ইতিমধ্যেই তারা চার হাজারটি খাবার হাসপাতালসহ দেশটির সেনাদের মধ্যে বিতরণ করেছে। যুদ্ধ চলাকালীন প্রতিদিন এভাবে কয়েক হাজার মিল খাবার ইসরায়েলি সেনাদের মধ্যে সরবরাহ করার সিদ্ধান্তের কথাও জানায় সংস্থাটি। এ উদ্দেশে দেশজুড়ে পাঁচটি রেস্তোরাঁও খুলেছে ম্যাকডোনাল্ডস।
এদিকে গাজার ওপর নির্বিচার হামলা চালানো ইসরায়েলি বাহিনীকে বিনা মূল্যে খাদ্যসহায়তা দেওয়ায় ঘোষণায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকেই এই ফুড চেইনকে বয়কটের ডাক দিয়েছেন। তাঁরা দাবি করেছেন, যেসব সংস্থা যুদ্ধে পক্ষাবলম্বন করে, বিশেষ করে নির্দোষ শিশু এবং অন্য মানুষের হত্যালীলার ক্ষেত্রে যারা হত্যাকারী দেশের পাশে দাঁড়ায়, তাদের বয়কট করাই উচিত।
একজন মন্তব্য করেছেন, ‘ম্যাকডোনাল্ডস যদি শুধু ইসরায়েলের সেনাদের বিনা মূল্যে খাবার দেয় এবং গাজার মানুষদের না দেয়—তাহলে আমার মনে হয়, পৃথিবীর সব মুসলমানের উচিত ম্যাকডোনাল্ডসকে বয়কট করা।’
এদিকে তুমুল সমালোচনার মুখে পড়ে ম্যাকডোনাল্ডস ইসরায়েলের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিনা মূল্যে খাবার বিতরণের ঘোষণা দেওয়া হয়েছিল সেটি ‘প্রাইভেট’ করে দেওয়া হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরম্পরায় লেবাননে ম্যাকডোনাল্ডসের দুটি আউটলেটে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ মানুষ। এ অবস্থায় ম্যাকডোনাল্ডস লেবাননের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়—অন্য দেশে অবস্থিত সংস্থাটির কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেবে সে বিষয়ে তাদের কোনো হাত নেই। তারা এই যুদ্ধে কারও পক্ষেই নেই।
এদিকে ম্যাকডোনাল্ডসের ওমান কর্তৃপক্ষ আবার সরাসরি গাজার পাশে দাঁড়িয়েছে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই বিষয়টি তারা স্পষ্টভাবে জানিয়েও দিয়েছে। গাজার মানুষের জন্য ইতিমধ্যে তারা এক লাখ ডলার ত্রাণ পাঠিয়েছে বলেও জানিয়েছে।
গাজার পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের ম্যাকডোনাল্ডসও। দুটি দেশের সংস্থাই ওই দেশগুলোর মুদ্রায় এক মিলিয়ন করে অর্থ সাহায্য পাঠিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য। ম্যাকডোনাল্ডস কুয়েতও গাজাসহ প্যালেস্টাইনের মানুষের সাহায্যে দেড় লাখ ডলার দান করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটিকে।

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত-সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পদক্ষেপ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
২ ঘণ্টা আগে
গত জুনে ব্রিটিশ কমান্ডোদের হাতে গ্রেপ্তার হন রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের একটি তেলবাহী জাহাজের ভারতীয় ক্যাপ্টেন অজয় পান্থ। ৩৮ বছর বয়সী অজয় পান্থ বর্তমানে যুক্তরাজ্যের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে এনডিটিভির প্রতিবেদন থেকে
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। এই সুপারিশের পর কমিশনকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেছে ভারত।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর পাঁচ কর্মীকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত আইনে সাজা দেওয়া হবে না বলে রায় দিয়েছেন একজন বিচারক। বার্কলেজ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত ওই পাঁচ কর্মী এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন।
১৪ ঘণ্টা আগে