
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী পশ্চিম তীরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে বলে জানতে পারলে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গতকাল সোমবার কাৎজ বলেন, এমন কোনো অভিযান শুরু হলে ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের, তাদের নিরাপত্তা বাহিনী এবং ‘সন্ত্রাসী অবকাঠামোর’ বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাবে। সাংবাদিকদের তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতির ‘অবনতি হলে’ এমন অভিযান চালানোর জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
কাৎজ বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে চলতে থাকা ইন্তিফাদার সেই বাস্তবতায় ফিরে যেতে দেব না, যেমনটি অতীতে ঘটেছিল।’ তিনি আরও বলেন, ‘আমরা (২০২৩ সালের) ৭ অক্টোবরের আগের সেই বাস্তবতায় ফিরে যেতে দেব না। আমরা সর্বত্র ইসরায়েলি বাসিন্দা ও জনবসতির নিরাপত্তা নিশ্চিত করব।’
২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত দখল করা পশ্চিম তীরে সংঘটিত লড়াইকে সাধারণভাবে ‘দ্বিতীয় ইন্তিফাদা’ বলা হয়। দীর্ঘ সময় ধরে ইসরায়েলি দখলদারত্বের কারণে হাজারো মানুষ নিহত হন। নিহতদের বেশির ভাগই ছিলেন ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীও ওই লড়াইয়ে অংশ নিয়েছিল। এর মধ্যে ছিল ক্ষমতাসীন ফাতাহ দলের সঙ্গে সংশ্লিষ্ট আল-আকসা মার্টিয়ার্স ব্রিগেডস।
তবে ইন্তিফাদার পর পশ্চিম তীরে ফিলিস্তিনি আন্দোলনকারী ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমন করতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা এবং ভূমিকার কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। কাৎজ বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযান চালানো হলে তা গাজা ও লেবাননে প্রতিষ্ঠিত তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলগুলোর’ আদলে পরিচালিত হবে।
এদিকে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, পশ্চিম তীরের উত্তরে এক ইসরায়েলি বসতিস্থাপনকারীকে ছুরিকাঘাত করার পর তারা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা মাজেন ডেভিড আদম জানায়, ওই হামলায় আহত ২০-এর কোঠায় বয়সী এক ব্যক্তিকে মাঝারি থেকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ছাড়া পশ্চিম তীরের কালকিলিয়ার পূর্বে হাজেহ গ্রামে ইহুদি বসতিস্থাপনকারীরা এক ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে খবর পাওয়া গিয়েছিল, ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীরা ওই গ্রামে ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন।

আসন্ন শীতেই ইউক্রেন–রাশিয়ার যুদ্ধের উত্তেজনা কমাতে দুই দেশ কোনো পদক্ষেপ নিতে পারে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে। একই সঙ্গে বৃহত্তর শান্তিচুক্তির লক্ষ্যে আবারও আলোচনা শুরু করার চেষ্টা চলছে। গতকাল সোমবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
১১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সফরের পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভে আবার হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার সকালে কিয়েভে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর এক দিন আগে ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইউক্রেন সফর করেন।
১ ঘণ্টা আগে
ইরানি কর্তৃপক্ষ বারবার দেশের ভেতরে ছোট ছোট সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার এবং তাদের সঙ্গে সংঘর্ষের খবর প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের স্থল সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষের কথাও জানিয়েছে তারা। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আগে এবং যুদ্ধ চলাকালে এ ধরনের খবর বেশি...
১ ঘণ্টা আগে
কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
১১ ঘণ্টা আগে