
কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর ও অ্যাভিয়েশন সূত্র জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আকাশে উড্ডয়নরত অবস্থায় মালয়েশিয়া এয়ারলাইনসের (নম্বর এমএইচ-১৫৬) বিমানটির ২ নম্বর ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি বা বিকল হওয়ার সংকেত পান চালক। পরিস্থিতি বিবেচনা করে পাইলট নিকটস্থ চেন্নাই বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে দ্রুত যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।
বার্তা পেয়ে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ ভারতীয় সময় বিকেল ৪টা ৭ মিনিটে তাৎক্ষণিকভাবে ‘ফুল ইমার্জেন্সি’ বা পূর্ণাঙ্গ জরুরি অবস্থা জারি করে। রানওয়ে সংলগ্ন স্থানে ফায়ার সার্ভিস, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সদস্য এবং একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। এরপর নির্ধারিত সময় বিকেল ৪টা ৪০ মিনিটের চার মিনিট পর, অর্থাৎ ৪টা ৪৪ মিনিটে বিমানটি চেন্নাই বিমানবন্দরের ৪৫ নম্বর বে-তে সফলভাবে অবতরণ করে।
চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, উড়োজাহাজটির জরুরি অবতরণ অত্যন্ত সতর্কতার সঙ্গে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। বিমানে থাকা ১৮৬ জন যাত্রী ও ক্রু সদস্য সবাই সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।
অবতরণের পর বিশেষ কারিগরি দল ও এয়ারলাইনসের প্রকৌশলীরা ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের মূল কারণ খতিয়ে দেখা শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজের যাত্রীদের জেদ্দায় পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার কারণে তাদের বিমানবন্দরের স্বাভাবিক ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে কোনো মদের দোকান ও বার খোলা রাখা যাবে না। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তেলের তুলনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহন বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় আসন্ন শীতে ইউরোপকে এশিয়ার দেশগুলোর সঙ্গে এলএনজি নিয়ে কঠিন প্রতিযোগিতায় নামতে হতে পারে।
৩ ঘণ্টা আগে