অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযানের পর গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল মধ্যরাতে এই হামলা চালানো হয়। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননে হামলা চালাচ্ছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে বলে আজ শুক্রবার ভোর ৪টা ৭ মিনিটের দিকে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
এদিকে লেবাননের একটি স্থানীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বন্দরনগর টায়রে একটি শরণার্থীশিবিরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘ইসরায়েলের দিকে কেউ আক্রমণ চালালে তাকে চড়া মূল্য দিতে হবে।’ এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার পরই গাজা ও লেবাননে হামলার খবর পাওয়া গেল।
আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত গাজা অথবা লেবাননে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ সপ্তাহের শুরুর দিকে জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিরা নামাজের জন্য জড়ো হলে ইসরায়েলি সৈন্যরা সেখানে গ্রেনেড ছুড়ে হামলা করে। এ হামলার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর গত বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর ওপর ৩৪টি রকেট হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। এর মধ্যে ২৫টি রকেটকে বাধা দেওয়া হয়েছে এবং চারটি রকেট অবতরণ করানো হয়েছে।
ইসরায়েলের দাবি, ২০০৬ সালের পর লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রথম রকেট হামলা এটি। লেবাননের এই হামলার জবাবে গতকাল রাতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, তারা উগ্রপন্থী ইসলামিক গোষ্ঠী হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, লেবানন হামাসের সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তারা হামলা চালাচ্ছে। লেবাননের অভ্যন্তর থেকে হামাসের আক্রমণ ইসরায়েল সহ্য করবে না।

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৩ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৫ ঘণ্টা আগে