ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববিতে মহানবী (সা.)–এর রওজা শরিফ ভ্রমণে নতুন বিধি জারি করেছে সৌদি আরব। একজন মুসলিম বছরে মহানবী (সা.)–এর রওজা শরিফে একবারের বেশি যেতে পারবেন না বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গালফ নিউজের এক প্রতিবেদনে খবরটি জানান হয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, কোনো মুসলিম শেষবার ভ্রমণের ৩৬৫ দিন পর আবার মহানবী (সা.)–এর রওজা শরিফে যাওয়ার আবেদন করতে পারবেন। নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে ভ্রমণপ্রত্যাশীদের এই আবেদন করতে বলা হয়েছে। সে সঙ্গে নিশ্চিত করতে হবে যে ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং করোনা রোগীর সংস্পর্শে আসেননি।
মক্কায় আছে গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম আর মদিনায় মসজিদের নববী এবং নবীজি (সা.)–এর সমাধি। সারা বিশ্বের মুসলিমেরা গ্র্যান্ড মসজিদে নামাজ পড়তে যান। হজ ও ওমরাহ পালনে আসা মুসল্লিরা ছাড়াও মদিনায় অবস্থিত মহানবী (সা.)–এর রওজা শরিফ জিয়ারতে যান অনেকেই। তবে মহানবী (সা.)–এর রওজা শরিফ পরিদর্শন এবং সেখানে জিয়ারত করতে ইচ্ছুক মুসলিমদের সেখানে যাওয়ার আগে সরকারি অনুমতি নিতে হবে।
প্রায় ছয় মাস আগে শুরু হওয়া এবারের মৌসুমে ওমরাহ বা ভ্রমণের জন্য প্রায় ১ কোটি মুসলমান সৌদি আরবে যাবেন বলে প্রত্যাশা করছে দেশটির সরকার। গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববির পবিত্র কক্ষের চারপাশে সোনালি পিতলের বেষ্টনী তৈরি করেছে।
কর্তৃপক্ষ বলেছে, মহানবী (সা.)–এর রওজা শরিফ এবং মসজিদে নববীর পবিত্র কোরআনের কপি ধারণ করা কেবিন থেকে অনুপ্রাণিত হয়ে এই বেষ্টনীর নকশা তৈরি করা হয়েছে। খাঁটি পিতলের তৈরি ৮৭ মিটার দীর্ঘ বেষ্টনীটি মহানবী (সা.)–এর রওজা শরিফকে তিন দিক থেকে ঘিরে রেখেছে।
ভ্রমণপ্রত্যাশীদের আগমন ও রক্ষণাবেক্ষণের চাপে এই বেষ্টনীর ক্ষতি হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১০ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১১ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১১ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
১৩ ঘণ্টা আগে