মুসলিমদের পবিত্র নগরী মদিনায় মহানবীর (সাঃ) রওজা শরিফ ভ্রমণে নতুন আচরণবিধি ঠিক করেছে সৌদি আরব। সেখানে কোন কোন কাজ করতে হবে এবং কোন কোন কাজ করা যাবে না তা জানিয়ে দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। সেখানে উচ্চ স্বরে কথা বলা যাবে না। সঙ্গে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান করা নিষিদ্ধ।
সৌদি আরবে এখন ওমরাহ এবং অন্যান্য তীর্থযাত্রার মৌসুম চলছে। মক্কায় অবস্থিত ইসলামের পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনের পরে অনেক মুসল্লিই মদিনা নগরীতে নবীর (সাঃ) মসজিদে ছুটে যান। এই মৌসুমে ওমরাহ বা অন্যান্য তীর্থযাত্রার জন্য বিদেশ থেকে প্রায় ১ কোটি মুসলমানের সমাগম হবে বলে প্রত্যাশা করছে সৌদি আরব।
দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পরিসংখ্যান অনুসারে, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মানুষ ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান নবীর (সাঃ) মসজিদের উদ্দেশে যাত্রা করেছে। সেই সপ্তাহে (সাঃ) এর রওজা শরিফ ভ্রমণে যান ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।
দুই মাস আগে শুরু হয়েছে ওমরাহর মৌসুম। করোনা মহামারির বিধিনিষেধ তুলে নেওয়ার পর গত তিন বছরের মধ্যে এবারই প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেছেন।
গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববীর পবিত্র কক্ষের চারপাশে সোনালি পিতলের বেষ্টনী তৈরি উদ্বোধন করেছিল। কাঠের জায়গায় নতুন এই বেষ্টনী তৈরি হওয়ায় মসজিদের স্থাপত্য দেখতে পারবেন দর্শনার্থীরা।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১০ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১০ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১১ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
১৩ ঘণ্টা আগে