
গাজার প্রতি সমর্থন জানিয়ে ইহুদি বিদ্বেষী স্লোগান দেওয়া এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। স্যামুয়েল উইলিয়ামস নামের ওই ছাত্র দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি গাজার পক্ষে স্লোগান দিতে গিয়ে বলেন—‘গাজা, আমাদের গর্বিত করো, জায়নিস্টদের মাটির নিচে পাঠাও।’
বুধবার (১৫ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ইংল্যান্ডে কেন্টের টানব্রিজ ওয়েলসে বাস করেন উইলিয়ামস। ‘প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন’ আয়োজিত ‘ন্যাশনাল ডেমোনস্ট্রেশন ফর প্যালেস্টাইন’-এ অংশ নিয়েছিলেন তিনি। সমাবেশটি অনুষ্ঠিত হয় গত ১১ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হওয়ার পর।
সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে উইলিয়ামস বলেন, ‘ফিলিস্তিন ও গাজায় যে মহৎ প্রতিরোধ চলছে, সেটিকে আমরা সম্মান জানাই।’ তিনি আরও বলেন, ‘আমি বেশি কথা বলব না, বরং একটি স্লোগান দেব—এটা আমরা অক্সফোর্ডে প্রস্তুত করেছি, তোমরাও যোগ দিতে পারো: ‘গাজা, আমাদের গর্বিত করো, জায়নিস্টদের মাটির নিচে পাঠাও।’
স্লোগানটি তিনি কয়েকবার পুনরাবৃত্তি করেন এবং আশপাশের কয়েকজন বিক্ষোভকারীও এতে সাড়া দেন। এই ঘটনার জের ধরে পরে উইলিয়ামসকে গ্রেপ্তারও করা হয়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোনো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করতে পারে না, তবে গুরুতর উদ্বেগের বিষয় উঠলে বিশ্ববিদ্যালয়ের কাউকে সাময়িকভাবে বহিষ্কার করার ক্ষমতা আমাদের রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট ঘোষণা রয়েছে, আমাদের কমিউনিটিতে ঘৃণা, ইহুদিবিদ্বেষ বা কোনো প্রকার বৈষম্যের স্থান নেই। আমরা সব সময় শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ব্যবস্থা নেব।’
অভিযোগ ওঠার পর থেকেই উইলিয়ামসের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আপাতত তিনি বিশ্ববিদ্যালয় কার্যক্রম থেকে স্থগিত রয়েছেন।

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
১৫ মিনিট আগে
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন চতুর্থ বছরে গড়িয়েছে। নামমাত্র যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন এখন স্রেফ খাবার, পানি খোঁজা এবং প্রতিনিয়ত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির সঙ্গে মানিয়ে নেওয়ার সংগ্রামে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া নতুন সামরিক সমীকরণের মধ্যে সৌদি আরবে পাকিস্তানি সেনা উপস্থিতির কথা নিশ্চিত করেছে পাকিস্তান সামরিক বাহিনী। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যকার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকরভাবে বাস্তবায়নের ঘোষণা দে
২ ঘণ্টা আগে
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান পাল্টা অভিযানে অংশগ্রহণের জন্য সেনা পাঠাতে পারে সিরিয়া। বিষয়টি নিয়ে আলোচনা করছে সৌদি আরব ও সিরিয়া। এই বিষয়টি এমন এক সময়ে সামনে এল যখন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল–শারা সৌদি আরব সফর করছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিন মার্কিন কর্মকর্তার বরাত...
৩ ঘণ্টা আগে