
ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানি জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি অনুমোদন করবে না তেহরান।
আজ রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় গালিবাফ বলেন, ‘ইরানি জনগণের অধিকার রক্ষা হয়েছে বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কোনো চুক্তি অনুমোদন করব না।’
গালিবাফ আরও বলেন, ‘আমাদের আলোচকেরা শত্রুপক্ষের কথাবার্তা বা প্রতিশ্রুতির ওপর আস্থা রাখেন না।’
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই গালিবাফ এ মন্তব্য করেন। উভয় পক্ষ বর্তমানে একটি সম্ভাব্য সমঝোতা কাঠামো নিয়ে প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় করছে।
এর আগে গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে একটি নতুন খসড়া কাঠামো পাঠিয়েছেন, যাতে আগের তুলনায় আরও কঠোর শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।
তবে নতুন প্রস্তাবে ঠিক কী ধরনের শর্ত রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সমঝোতার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশি ব্যাংকগুলোতে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করা।
এ ছাড়া, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তদারকিকে ইরান নিজেদের বৈধ অধিকার হিসেবে বিবেচনা করে। যুদ্ধ শুরুর পর থেকে দেশটি এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হওয়ায় এই অঞ্চলের পরিস্থিতি আন্তর্জাতিক বাজারেও ব্যাপক প্রভাব ফেলছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহবিরোধী স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের বিস্তৃত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশনা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ওয়াশিংটনের জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অপসারণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সেন্টারটি সংস্কারের জন্য বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।
১৯ মিনিট আগে
ইন্দো-প্যাসিফিক বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে তাদের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ও মনোযোগ নিয়ে সংশয় বাড়ছে। একই সঙ্গে দ্রুত সামরিক উত্থানের পথে এগিয়ে যাচ্ছে চীন। এই অবস্থায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো নিজেদের সামরিক শক্তি বাড়াতে এবং একে অপরের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা
৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন আরও পাঁচ সদস্য। সেই শপথের তিন সপ্তাহ পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আগামীকাল সোমবার মন্ত্রিসভা সম্প্রসারণ করতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে