
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ১৯৬৭ সালের সীমান্ত অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের যৌথ সম্মেলনে ভাষণ দানকালে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সৌদি যুবরাজের এই আহ্বান এমন এক সময়ে এল, যখন ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধ ১৪ দিন পেরিয়ে ১৫তম দিনে গড়িয়েছে। এর আগে গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলের সুরক্ষিত সীমান্ত পাড়ি দিয়ে দেশটির অভ্যন্তরে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। তার একটু আগেই মাত্র ২০ মিনিটের মধ্যে প্রায় ৫ হাজার রকেট ছুড়ে ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে। হামাসের সেই হামলায় অন্তত ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়। বিপরীতে ইসরায়েলি হামলায় গাজা ও পশ্চিম তীরে নিহত হয়েছে ৪ হাজার ২০০ জনেরও বেশি।
ইসরায়েল-হামাসের মধ্যকার চলমান সংঘাত বিষয়ে কথা বলতে গিয়ে মোহাম্মদ বিন সালমান বলেন, ‘আমাদের আজকের এই বৈঠকের সময়ও গাজাবাসী যা প্রত্যক্ষ করছে তা আমাদের কষ্ট দেয়। বিশেষ করে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং তাতে যেসব বেসামরিক মানুষের প্রাণহানি হচ্ছে, তাতে আমরা মর্মাহত।’
এ সময় সৌদি যুবরাজ বলেন, তাঁর দেশ বেসামরিক লোকদের লক্ষ্য করে চালানো হামলাকে কোনোভাবেই মেনে নেবে না। মোহাম্মদ বিন সালমান এ সময় আন্তর্জাতিক মানবতাসংক্রান্ত আইন অনুসরণ করার আহ্বান জানান। পাশাপাশি গাজার বেসামরিক নাগরিকদের অবকাঠামোর ওপর ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করারও আহ্বান জানান।
মোহাম্মদ বিন সালমান বলেন, ‘স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিতের জন্য এমন পরিস্থিতি তৈরি করতে হবে, যা সবার জন্য নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনের পাশাপাশি ১৯৬৭ সালে নির্ধারিত সীমানার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি ন্যায়সংগত সমাধান নিশ্চিত করবে।’
উল্লেখ্য, হামাস ২০১৭ সালের এক নীতিনির্ধারণী নথিতে ইঙ্গিত দিয়েছিল, তারা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল যেসব অঞ্চল দখল করেছিল সেই সব অঞ্চল ছেড়ে দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হলে তারা তা মেনে নেবে। কিন্তু ইসরায়েল বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছে। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও একাধিকবার বলেছেন, ইসরায়েল কখনই ছয় দিনের যুদ্ধ দখল করা ভূখণ্ড ফেরত দেবে না বা ১৯৬৭ সালের সীমান্তে ফিরে আসবে না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে দুই পক্ষের আলোচনা যখন প্রায় ভেস্তে যাওয়ার মুখে, ঠিক তখনই মধ্যস্থতাকারী হিসেবে পুনরায় এই তৎপরতা শুরু করেছে পাকিস্তান।
৭ ঘণ্টা আগে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মালবাহী ট্রেন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আজ শনিবার দুপুরের দিকে ব্যাংককের একটি ব্যস্ততম রেলক্রসিংয়ে...
৯ ঘণ্টা আগে
আবু-বিলাল আল-মিনুকি (আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল-মাইনুকি নামেও পরিচিত) ছিলেন একজন নাইজেরীয় নাগরিক। ১৯৮২ সালে নাইজেরিয়ার বোর্নো প্রদেশে জন্মগ্রহণকারী এই জঙ্গি নেতা দীর্ঘদিন ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে আইএসের কার্যক্রম পরিচালনা করছিলেন।
১১ ঘণ্টা আগে
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বেকার কিছু তরুণ “তেলাপোকা” হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার অনেক সময় আরটিআই (তথ্য অধিকার) অ্যাকটিভিস্ট বনে যান। তারপর পুরো ব্যবস্থার ওপর আক্রমণ শুরু করেন...
১৩ ঘণ্টা আগে