অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমা প্রোগ্রামটি শেষ হতে আর মাত্র দুই দিন বাকি আছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই উদ্যোগটি শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছে গালফ নিউজ। আগে ধারণা করা হলেও শেষ মুহূর্তে সুযোগটির মেয়াদ আর বাড়ানো হচ্ছে না বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, গত বছরের ১ সেপ্টেম্বর অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা প্রোগ্রামটি চালু করেছিল আমিরাত সরকার। এই উদ্যোগের মাধ্যমে মূলত যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে তাঁদের অবস্থা সংশোধন কিংবা জরিমানা ছাড়াই দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
সাধারণ ক্ষমার আওতায় বিগত দিনগুলোতে আমিরাতে হাজার হাজার মানুষ তাঁদের ভিসার মেয়াদ বাড়িয়েছেন, আবার অনেকেই কোনো ঝামেলা ছাড়া দেশটি ছেড়ে গেছেন। উদ্যোগটিকে আরও অংশগ্রহণমূলক করতে দেশটির ‘ফেডারেল অথোরিটি ফর আইডেনটিটি, সিটিজেন শিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি’ (ICP) বেশ কিছু সহায়ক ব্যবস্থাও চালু করেছে।
সাধারণ ক্ষমার আওতায় অবৈধ অভিবাসীদের জন্য আমিরাত কর্তৃপক্ষ যেসব সুযোগ রেখেছিল তার মধ্যে প্রথমেই রয়েছে—পারিবারিক পৃষ্ঠপোষকতার বৈশিষ্ট্যটি। এর মাধ্যমে কোনো পরিবারের প্রধান অবৈধ হয়ে গেলে এবং তিনি যদি নারী হয়ে থাকেন, তবে ওই নারী চাইলে তাঁর সন্তানদের বসবাসের জন্য পৃষ্ঠপোষকতা করতে পারবেন। তবে তাঁদের বৈধ কর্মসংস্থান ভিত্তিক আবাসন থাকতে হবে। অন্যথায় পরিবারগুলো কোনো জরিমানা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত ছেড়ে যেতে পারবে।
এই উদ্যোগের সাহায্যে যারা তাঁদের অভিবাসনের মেয়াদ বাড়াতে চাইছেন তাঁরা বিভিন্ন প্রশাসনিক জরিমানা মওকুফ থেকে উপকৃত হবেন। বিশেষ করে, দেশটিতে অতিরিক্ত সময় অবস্থান করা কিংবা কর্মসংস্থান চুক্তি প্রদানে ব্যর্থ হওয়ার জন্য যে জরিমানা প্রদানের বিধান রয়েছে, সেখানে সুবিধা পাওয়া যাবে।
উদ্যোগটির আওতায় ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য আবুধাবির স্বাস্থ্য বিভাগ বাধ্যতামূলক স্বাস্থ্য বিমার জন্য বিলম্ব ফি মওকুফ করেছে। আবার সাধারণ ক্ষমার আবেদন করা ব্যক্তিদের আগে যেখানে ছয় মাসের বৈধ পাসপোর্টের প্রয়োজন হতো সেখানে এখন এক মাসের বৈধ পাসপোর্ট থাকলেই চলবে।
এদিকে সাধারণ ক্ষমার আবেদন করা ব্যক্তিদের জন্য স্থানীয় ব্যবসাগুলো আল আভির কেন্দ্র এবং ভারতীয় কনস্যুলেট সহ বিভিন্ন কেন্দ্রে চাকরির সুযোগ করে দিচ্ছে।
গালফ নিউজ জানিয়েছে, কেউ সাধারণ ক্ষমা পেতে চাইলে এই উদ্যোগের কল সেন্টার (600-522222) কিংবা ওয়েবসাইটের লাইভ চ্যাট কিংবা বিভিন্ন সামাজিক মাধ্যমের সাহায্যে ICP-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো ও এমএস নাউ। হোয়াইট হাউসের ভেতরে প্রবেশে তাদের সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়ার পর এই মামলা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৮ মিনিট আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া দেশটির পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়া সরকারি ফলাফলে দেখা যাচ্ছে, কঠোরভাবে নিয়ন্ত্রিত এই নির্বাচনে কার্যত কোনো বিরোধী দল অংশ নেওয়ার সুযোগ পায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন
৩১ মিনিট আগে
ইরানি এয়ারলাইনগুলো আগামীকাল বুধবার থেকে কার্যত আন্তর্জাতিক বিমান চলাচল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানি এয়ারলাইনগুলোকে সেবা দেওয়া অব্যাহত রাখলে বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে
৩৭ মিনিট আগে
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এমন একটি মধ্যপ্রাচ্য মেনে নিতে হবে, যেখানে তাদের ‘ক্ষতিকর ও অপরাধমূলক উপস্থিতি’ থাকবে না। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে