
নিউইয়র্কের জ্যামাইকায় একটি মসজিদে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। অভিযুক্ত ইমামের নাম তাজুল ইসলাম। তাঁর বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ আনা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সিটির জ্যামাইকা এলাকার মসজিদ বিলালে দুটি পৃথক ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে গত ২১ এপ্রিল এবং দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ২৭ এপ্রিল।
তাজুল ইসলামের বিরুদ্ধে ১২টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চার দফা গুরুতর (ফার্স্ট ডিগ্রি) যৌন নির্যাতন, চার দফা জোরপূর্বক স্পর্শ এবং চার দফা শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, ২১ এপ্রিল মসজিদের ভেতরে ১০ বছর বয়সী এক মেয়েশিশুর স্পর্শকাতর স্থান তিনি স্পর্শ করেন। এরপর ২৭ এপ্রিল একই মসজিদে ১০ বছর বয়সী আরেক শিশুকে নিপীড়নের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
২৭ এপ্রিল পুলিশ তাজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরদিন কুইন্স ক্রিমিনাল কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। ২৫ হাজার ডলারের বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। তবে আদালত তাঁকে ভুক্তভোগী শিশুদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।
নিউইয়র্ক পুলিশ অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করেছে। একই সঙ্গে জনগণের কাছে আহ্বান জানানো হয়েছে, যদি কারও কাছে এই ব্যক্তির বিরুদ্ধে অনুরূপ কোনো অভিযোগ বা তথ্য থাকে, তবে তারা যেন দ্রুত ‘সেক্স ক্রাইমস হটলাইন’-এ যোগাযোগ করেন। এ-সংক্রান্ত তথ্যের জন্য ১-২১২-২৬৭-৭২৭৩ অথবা ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে ফোন করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৩৬০ জন। দেশটির সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানা যায়, ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে ধ্বংসস্তূপের কাছে
৭ মিনিট আগে
সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জের ধরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ‘বোকামির মতো লঙ্ঘনের’ অভিযোগ আনার পর এই হামলা চালানো হলো।
৩৭ মিনিট আগে
নতুন করে সংঘাতে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে চলমান আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে
ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলীয় কাসালোত্তি এলাকায় একই বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী গৃহকর্তা কামাল উদ্দিন, তাঁর স্ত্রী আরজু (৩৮) এবং তাঁদের ছয় বছর বয়সী কন্যাসন্তান আলিসিয়া।
১ ঘণ্টা আগে