মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন। তবে এই জনগোষ্ঠীর প্রায় সবাই কর্মী হিসেবেই দেশটিতে অবস্থান করছেন। পর্যটনকে সামনে রেখে আরব আমিরাত কর্তৃপক্ষ পৃথিবীর বিভিন্ন দেশকে ভ্রমণ ভিসা সরবরাহ করলেও সেই সুযোগ বাংলাদেশিদের জন্য নেই। তবে শুধু ভ্রমণ কিংবা বিনোদনের জন্য যারা বাংলাদেশ থেকে আমিরাত যেতে চান, তাঁদের জন্য একটি সুযোগ নিয়ে এসেছে ‘ডুডিজিটাল গ্লোবাল’ নামে একটি প্রতিষ্ঠান।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের বরাতে জানা গেছে, এখন থেকে ডুডিজিটাল গ্লোবালের মাধ্যমে বাংলাদেশি নাগরিকেরা চাইলে পৃথিবীর যেকোনো দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিভিন্ন উপায়ে দুই লাখের বেশি বাংলাদেশি ঘোরাঘুরি এবং ব্যক্তিগত কারণে আরব আমিরাত ভ্রমণ করেছেন। আগের বছরগুলোর তুলনায় যা উল্লেখযোগ্যভাবে বেশি। এর মধ্য দিয়ে আরব আমিরাতের আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনের প্রতি বাংলাদেশিদের আগ্রহের বিষয়টি ফুটে উঠেছে।
আরব আমিরাতের শহর দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা থেকে শুরু করে আবুধাবির সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্পদ বাংলাদেশি ভ্রমণকারীদের একটি দারুণ অভিজ্ঞতা দিতে সক্ষম। তবে শুধু ভ্রমণ নয়—কেনাকাটা, সাংস্কৃতিক অনুসন্ধান, এমনকি ব্যবসায়িক সুবিধার কারণে আরব আমিরাত যেকোনো মানুষের কাছেই একটি চিত্তাকর্ষক গন্তব্য।
ডুডিজিটাল গ্লোবালের মাধ্যমে কোনো বাংলাদেশি ভ্রমণ ভিসায় আরব আমিরাত যেতে চাইলে তাঁর অবশ্যই ন্যূনতম ছয় মাসের মেয়াদ থাকা একটি পাসপোর্ট থাকতে হবে। জমা দিতে হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের শেনজেনভুক্ত কোনো দেশ, জাপান, অস্ট্রেলিয়া কিংবা চীনের মেয়াদ থাকা ভিসার কপি। সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিও জমা দিতে হবে। লাগবে জাতীয় পরিচয়পত্র। বিগত ছয় মাসের ব্যাংক লেনদেনের হিসাব এবং হোটেল বুকিং।
ভ্রমণ সম্পর্কিত আরও খবর পড়ুন:

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে