
খুলনার একটি আবাসিক হোটেলে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামের এক যুবককে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর কথিত স্ত্রী ফাতেমার (৩০) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার পর ওই নারী নিজেই হোটেল কর্তৃপক্ষ ও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

লক্ষ্মীপুরে নোংরা পরিবেশে পচা-বাসি খাবার প্রস্তুত ও বিক্রির অপরাধে তিনটি অভিজাত হোটেলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। আজ শুক্রবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো. ওমর ফারুকের পরিচালনায় এক ‘সামারি ট্রায়াল’ (সংক্ষিপ্ত বিচার)...

শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রীকে আবাসিক হোটেলে নিয়ে জবাই করে হত্যার চাঞ্চল্যকর মামলায় স্বামী এলজিইডির সাবেক প্রকৌশলী জহিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের প্রায় ১৬ বছর পর সোমবার বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোসতাক আহমেদ এ রায় ঘোষণা করেন।

গোপালগঞ্জের মুকসুদপুরে হোটেলের খাবারের বিল দেওয়া নিয়ে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চরপ্রসন্নদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা হাইওয়ে রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেলের