দার্জিলিংয়ে দেখার মতো অনেক কিছুই আছে। তবে এখানে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে বড় আকর্ষণ টয় ট্রেনে ভ্রমণ। আজকের এই দিনে অর্থাৎ ১৮৮১ সালের ৪ জুলাই শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে প্রথম টয় ট্রেন চলাচল শুরু হয়। তাই আজ গল্প হবে টয় ট্রেনের।
দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলে যাওয়া দুই ফুট চওড়া ন্যারো গেজ লাইন এটি। ১৮৭৯ থেকে ১৮৮১ সালের মধ্যে তৈরি হয় এটি। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত মোট ৭৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই ট্রেন। এ ভ্রমণের সময় দুই পাশের পাহাড়, জঙ্গলের অসাধারণ দৃশ্য উপভোগের সুযোগ মিলবে। ক্রমেই পাহাড়ের চড়াই বেয়ে ওপরে ওঠাটাও আনন্দ দেয় রোমাঞ্চপ্রেমীদের। সমুদ্রপৃষ্ঠের মাত্র এক শ মিটার উচ্চতায় যাত্রা শুরু করে ওপরে উঠতে উঠতে এটি যখন দার্জিলিং স্টেশনে পৌঁছে তখন ট্রেনটি দুই হাজার ২০০ মিটার উচ্চতায়।
এবার আরেকটু পেছনে ফেরা যাক। কীভাবে এই টয় ট্রেন চালু হলো তা বরং জেনে নিই। এর মূলে আছে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের এজেন্ট ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ। তাঁর প্রস্তাবেই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত রেললাইন তৈরি শুরু হয় ১৮৭৯ সালে।
পাহাড়ি পথে চড়াই-উতরাইয়ের ঝামেলা কমানোর জন্য রেলপথে সাধারণত সুড়ঙ্গ তৈরি করা হয়। আশ্চর্যজনক হলেও এই রেলপথে সুড়ঙ্গে নেই। এ ক্ষেত্রেও কাজ করে প্রেস্টিজের বুদ্ধি। দুরারোহ পাহাড় বেয়ে আগু-পিছু করে চলার বিশেষ পদ্ধতিকে বলে ‘জেড রিভার্সিং’। ইংরেজি জেড অক্ষরের মতো ঘুরিয়ে-পেঁচিয়ে রেললাইন পেতে কঠিন পথটি সহজ করা হয়। লুপ ও জেড রিভার্সিং ব্যবহার করে ওপরে উঠেছে এই রেলপথ।
১৮৮০ সালের মার্চে পরীক্ষামূলকভাবে প্রথম যাত্রা শুরু করে টয় ট্রেন। এতে ছিলেন ভাইসরয় লর্ড লিটন। ওই বছর শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়। টয় ট্রেন দার্জিলিং পর্যন্ত প্রথম যাত্রা করে ১৮৮১ সালের ৪ জুলাই। পরের বছর অর্থাৎ ১৮৮৫ সালের অক্টোবরে রবীন্দ্রনাথ ঠাকুর টয় ট্রেনে চেপে যান দার্জিলিং।
১৯৯৯ সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেসকো। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের মাঝখানে ১১টি স্টেশন পড়ে। এগুলো হলো শিলিগুড়ি শহর, শিলিগুড়ি জংশন, শুকনা, রংতং, তিনধারিয়া, গয়াবাড়ি, মহানদী, কার্শিয়াং, তাং, সোনাদা, ঘুম এবং দার্জিলিং।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সদরদপ্তর কার্শিয়াং নামের ছিমছাম এক পাহাড়ি শহর। দার্জিলিংয়ের ঠিক আগে যে স্টেশনে টয় ট্রেন থামে সেটি ঘুম। ভারতের উচ্চতম রেলস্টেশন হলো ঘুম। এই রেলস্টেশনে নিচে দারুণ একটি জায়গা আছে, সেটি বাতাসিয়া লুপ। বেশ অনেকটা ঢাল বেয়ে নেমে বিখ্যাত টয় ট্রেন চক্রাকার একটি পথে ঘুরে বলে এই নাম। ট্রেনে যদিও নাও চড়েন এই জায়গাটিতে বেড়াতে এসে এখান থেকে ট্রেনের কুউউ ঝিক ঝিক শব্দে চলা দেখা ভারি আনন্দময় অভিজ্ঞতা।
এখন কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন টানবার জন্য ঐতিহ্যবাহী বাষ্পীয় ইঞ্জিনের পাশাপাশি আছে ডিজেল ইঞ্জিনও। শিলিগুড়ি-দার্জিলিং ভ্রমণে আশা করি পাহাড়-অরণ্য দেখতে দেখতে টয় ট্রেনে রোমাঞ্চকর ভ্রমণের সুযোগটা হাতছাড়া করবেন না।
সূত্র: উইকিপিডিয়া, কালচার ট্রিপ, আনন্দবাজার

কমলা সমুদ্র! ওলন্দাজ বলুন আর ডাচ বলুন, ফুটবল বিশ্বকাপ থেকে শুরু করে যেকোনো আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গ্যালারি থেকে পুরো শহর মুহূর্তে বদলে দেবে উত্তাল কমলা সমুদ্রে। সে জন্যই বুঝি ডাচ ফুটবল দলের ডাকনামই হয়ে গেছে অরেঞ্জ লিজিয়ন। আমরা জানি, নেদারল্যান্ডসের মানুষ ও তাদের ভাষাকে ডাচ নামে ডাকা হয়।
৩ ঘণ্টা আগে
ববোটি দক্ষিণ আফ্রিকার একটি বিশেষ ঐতিহ্যবাহী খাবার। সাধারণত মাংসের কিমা, সুগন্ধি মসলা, আপেল, কিশমিশ ও হালকা মিষ্টি স্বাদের মিশেলে এটি তৈরি করা হয়। ববোটি মোড়ানো হয় পাতলা ও মুচমুচে করে তৈরি করা ফিলো পেস্ট্রি দিয়ে। ত্রিভুজ আকৃতির আফ্রিকান এই মিশ্র স্বাদের হালকা খাবার ঘরে বানিয়ে বিকেল বা সন্ধ্যার নাশতায়
৫ ঘণ্টা আগে
স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করে। এত দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে যোগাযোগ করতে হলে মোবাইল ফোন নম্বর আদান-প্রদান করা ছিল বাধ্যতামূলক। ফলে গ্রুপ চ্যাট কিংবা অপরিচিত কারও সঙ্গে কথা বলার ক্ষেত্রে নিজের ব্যক্তিগত নম্বরটি
৭ ঘণ্টা আগে
বর্ষপঞ্জিতে আষাঢ় মাস এলেও গরম কিছু কমেনি। এই গরমে কম মসলার হালকা খাবার খেতেই বেশি আরামবোধ হয়। কয়েক রকমের সবজি দিয়ে বানিয়ে ফেলুন দুপুর কিংবা রাতের খাবার। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। শসা ২টি, পটোল ২০০ গ্রাম, ঝিঙে ২০০ গ্রাম, মিষ্টিকুমড়া ২০০ গ্রাম, আলু ১০০...
৯ ঘণ্টা আগে