আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে অবস্থানের দিন। সূর্যোদয়ের পর মিনা ছেড়ে হাজিরা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হন। এরই মধ্যে হাজিরা আরাফাতের ময়দানে পৌঁছেছেন। মসজিদে নামিরায় তাঁরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন। তাঁদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক’।
করোনা মহামারিতে দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ। কঠোর স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়া মাত্র ৬০ হাজার মানুষ এবার হজে অংশ নিয়েছেন। করোনা মহামারির আগে অর্থাৎ ২০১৯ সালে ২৫ লাখ মুসল্লি হজে অংশ নিয়েছিলেন।
হজের অনুমতি পাওয়া আমিনা নামের একজন আল-জাজিরাকে বলেন, ‘আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। চলতি বছর হজের অনুমতিপ্রাপ্তদের মধ্যে থাকতে পেরে।’
আরাফাতের ময়দানে এবার হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশ্যে খুতবাহ দেবেন শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ। এ বছর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রাজকীয় ফরমানে তাঁকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার অনুমোদন দিয়েছেন।
আরব নিউজের খবরে বলা হয়েছে, গত শনিবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেদিন সকাল থেকে রাত পর্যন্ত মুসল্লিরা কাবাঘর তাওয়াফ করেন। স্বাস্থ্যবিধি মেনে তাওয়াফের কারণে ঘণ্টায় দুই হাজারের বেশি ব্যক্তি তাওয়াফ করার সুযোগ পাননি। গতকাল রোববার হজযাত্রীরা মিনার উদ্দেশে রওনা হন।
মিনায় রাত যাপন হজের অন্যতম সুন্নত। রাত যাপন শেষে মুসল্লিরা সারা দিন মিনাতেই ছিলেন। সেখানে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামাজ আদায় করা মোস্তাহাব। সেখান থেকে আজ সূর্যোদয়ের পর মুসল্লিরা যাবেন প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে। সোমবার আরাফাহর দিনে পালিত হবে পবিত্র হজ। এ ময়দানে অবস্থান হজের মূল আনুষ্ঠানিকতা (ফরজ)। এরপর কোরবানিসহ কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজ।

রাশিয়ার পক্ষ থেকে ‘পরিণতি ভোগের’ হুমকি দেওয়া হলেও ইউক্রেনকে শতভাগ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ব্রিটিশ নির্মিত ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করার পর মস্কোর পক্ষ থেকে ওই হুমকি আসে।
৩৬ মিনিট আগে
সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে যখন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, সেই মুহূর্তটিতেই সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল এক নারীর। জটিল ওই মুহূর্তটি আরও জটিল হয়ে যায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে।
২ ঘণ্টা আগে
শ্রীলঙ্কায় এক ব্যক্তির মূত্রথলি থেকে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি বিশাল পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের দাবি, এটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সবচেয়ে বড় মূত্রথলির পাথর হতে পারে।
৩ ঘণ্টা আগে
ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনসহ অন্য ‘কম যন্ত্রণাদায়ক’ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের সাংবিধানিক বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছেন...
৩ ঘণ্টা আগে