
সিরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন নিরাপত্তাকর্মী। গতকাল বৃহস্পতিবার লাতাকিয়ার উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।
লাতাকিয়া কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় জানিয়েছে, আসাদ সরকারের বিশেষ বাহিনীর কমান্ডার সুহাইল আল হাসানের অনুগত একটি গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়; গোষ্ঠীটির নাম ‘কোস্টাল শিল্ড রেজিমেন্ট’।
এবারই প্রথম নয়, আসাদ সরকারের পতনের পর থেকে প্রায়ই সশস্ত্র ‘সন্ত্রাসী’দের হামলার শিকার হচ্ছেন নিরাপত্তাকর্মীরা। এর আগেও কেন্দ্রীয় শহর হামা, হোমস, ইদলিবসহ বেশ কয়েকটি শহরে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক নিরাপত্তাকর্মী।
গতকাল বৃহস্পতিবারের ঘটনার পর লাতাকিয়ায় উত্তেজনা বিরাজ করছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার হুঁশিয়ারি দিয়েছে, সিরিয়ার সব অবৈধ সশস্ত্র গোষ্ঠীকে দমনে কঠোর হবে কর্তৃপক্ষ।
এদিকে, আসাদ সরকারের পতনের তিন মাস পরও তাঁর অনুগতদের দ্বারা এমন ঘটনাকে আল শারার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকেরা।
গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট হায়াত তাহরির আল শাম বা এইচটিএসের হাতে পতন হয় আসাদ সরকারের। ৮ ডিসেম্বর বিদ্রোহীদের দামেস্ক অভিযানের মুখে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরে এইচটিএস নেতা আল শারার নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে সম্মতি প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ক্রেমলিন এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে.
২ ঘণ্টা আগে
জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ইরানকে উপগ্রহ চিত্র (স্যাটেলাইট ইমেজ) সরবরাহ করেছিল চীনা প্রতিষ্ঠানগুলো। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে যেতে চায় না এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পাঠিয়ে এই যুদ্ধে না জড়ানোর অনুরোধ করেছে। একই সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে বলেও জানান ট্রাম্প...
৪ ঘণ্টা আগে
আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন...
৬ ঘণ্টা আগে