কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এক বিবৃতিতে জানায়, আমিরাত কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমায় ইরানি বিপ্লবী গার্ডের এই হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, আমিরাত কাতার ও আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন যেকোনো হামলার ঘোর বিরোধিতা করে।
এই অবস্থান স্পষ্ট করে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো একে অপরের আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে একাত্মতা প্রকাশ করছে। এর আগে সৌদি আরব এবং কাতারও ইরানের হামলার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।
আল-উদেইদ ঘাঁটি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে মার্কিন ও কাতারি সেনারা যৌথভাবে অবস্থান করছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত মস্কো। আজ সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের ড্রোন বাহিনীর প্রধান কমান্ডার রবার্ট ব্রোভদি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে গভীর হামলা আরও জোরদার করা হবে। তিনি বলেছেন, ‘আমরা শত্রুর জন্য লাল কাপড়ের মতো। কারণ আমরা যুদ্ধকে তাদের ভূখণ্ডে নিয়ে যাচ্ছি, যাতে তারাও এর যন্ত্রণা অনুভব করে।’
১ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে এক নজিরবিহীন মাদক জব্দের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট’ জানায়, গত শনিবার রাজধানী কলম্বোর কাছাকাছি বন্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওই ঘটনাটি ঘটে।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য প্রস্তাবিত নতুন আইনে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। আজ সোমবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।
২ ঘণ্টা আগে