
ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন। ইসরায়েলের দাবি, ইরান অন্তত দেড় শ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী আজ শনিবার সকালে মারা গেছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথোরিটি গতকাল শুক্রবার রাতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুম ডান এলাকা থেকে ১০২ জরুরি হটলাইনে অসংখ্য ফোন আসে।
হামলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তেল আবিব ও জামাত গানে ফায়ার ফাইটিং দল পাঠানো হয়। বিবৃতি অনুযায়ী, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জামাত গানেও কাঠামোগত ক্ষতির পাশাপাশি অনেক মানুষ আটকা পড়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা বিষয়ক সংস্থা ম্যাজেন ডেভিড অ্যাডাম (এমডিএ) ৬৩ জন আহতকে চিকিৎসা দিয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত ২৬ জনকে শেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন মাঝারি অবস্থায় আছেন। বেলিনসন হাসপাতালে নেওয়া হয়েছে ১৩ জনকে, তাদের মধ্যে একজন আশঙ্কাজনক ও দুজন মাঝারি অবস্থায় আছেন। ইচিলভ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে ১৯ জনকে, তাদের মধ্যে চারজন মাঝারি অবস্থায় আছেন।
এদিকে, দখলদার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ১৫০ টির বেশি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেন বাজানো হয়েছে। এর আগে শুক্রবার ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র আসার সময় আইডিএফ বেসামরিক নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে প্রাথমিক সতর্কতা পাঠিয়েছিল।
প্রাথমিক প্রতিরক্ষা মূল্যায়ন অনুযায়ী, ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইডিএফ জানিয়েছে, প্রথম দফা ক্ষেপণাস্ত্র হামলার কয়েক মিনিট পরই ইরান আরেকটি হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জেরুজালেম পোস্টকে ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আটকের খবর দিয়েছেন।

গত মাসে তুরস্কে আয়োজিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গোপন সামরিক বিমানে চেপে আঙ্কারা ছাড়েন। এ সময় তাঁর সফরসঙ্গী মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্যকে মূল বিমানেই রেখে যাওয়া হয়। সিবিএস নিউজের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য...
১ ঘণ্টা আগে
চলতি মাসের শেষের দিকে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে নিজের অন্যতম বিশ্বস্ত এই উপদেষ্টাকে হারাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প..
২ ঘণ্টা আগে
ইংলিশ চ্যানেলে নিষেধাজ্ঞা এড়িয়ে চলা রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা গুপ্ত বহরের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করার ঘটনায় যুক্তরাজ্যের সঙ্গে মস্কোর উত্তেজনা বেড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো রুশ জাহাজ জব্দের পদক্ষেপ নিলে রাশিয়াও ‘সমুচিত জবাব’ দেবে।
২ ঘণ্টা আগে
কোন দেশের কাছে কতটি পারমাণবিক অস্ত্র আছে—এটি বড় প্রশ্ন নয়। বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সংকট দেখা দিলে প্রথম কে এই অস্ত্রের ট্রিগারে চাপ দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ব্যবহারের পর আর কোনো যুদ্ধে এ অস্ত্র ব্যবহার হয়নি...
৩ ঘণ্টা আগে