
উন্নত অবকাঠামোর সুরক্ষা এবং সড়ক নিরাপত্তার স্বার্থে রাস্তায় ৬৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৪ সাল থেকে এই নিয়ম কার্যকর করা হবে।
যানবাহনের ওজন নিয়ন্ত্রণে একটি কেন্দ্রীয় সরকারের আইনের অংশ হিসেবে এই বিধান সম্প্রতি দেশটির মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক বিবৃতিতে বলেছেন, ‘এর উদ্দেশ্য হলো আমাদের উন্নত অবকাঠামোর সুরক্ষা এবং সড়ক নিরাপত্তা বাড়ানো।’
নতুন নিয়ম কার্যকর করতে ভারী যানবাহনের ওজন ও আকার পরিমাপের জন্য বসানো হবে স্মার্ট বৈদ্যুতিক গেট ব্যবস্থা।

ভারতের তামিলনাড়ু রাজ্যে সদ্য গঠিত তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) সরকার পতনের বড় ধরনের এক রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকারকে অস্থিতিশীল করতে ক্ষমতাসীন দলের এক বিধায়ককে...
১০ মিনিট আগে
পশ্চিমবঙ্গে রেলওয়ের উচ্ছেদ অভিযানের মধ্যে আত্মহত্যা করেছেন ৫৯ বছর বয়সী ট্রেন হকার কার্তিক সাউ। গত ২৮ জুন সকালে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার দুর্গানগর এলাকার এই বাসিন্দা নিজের জীবন শেষ করেন। চলতি বছরের মে মাসের মাঝামাঝি থেকে নতুন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার রেলস্টেশনগুলোতে উচ্ছেদ অভিযান...
৪০ মিনিট আগে
সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর মিয়ানমারের গৃহযুদ্ধে সব পক্ষ মিলিয়ে নিহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া সংঘাত, বাস্তুচ্যুতি, দুর্ভিক্ষের ঝুঁকি, চীনের ভূমিকা এবং যুদ্ধের মানবিক মূল্য নিয়ে বিস্তারিত।
২ ঘণ্টা আগে
ভারত ও পাকিস্তানের ১১৭ জন বিশিষ্ট ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে যৌথ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাঁরা দুই দেশকে পুনরায় আলোচনা শুরু করতে এবং কূটনৈতিক মাধ্যমগুলো সচল করার আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন...
৩ ঘণ্টা আগে