
ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেইর মাসরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, ইরানে অভিযান চালানোর পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হবে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প।
এই মন্তব্য ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে দক্ষিণ এশিয়াজুড়ে, বিশেষ করে এমন সময়ে যখন ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায়, তবে পাকিস্তান এর পাল্টা জবাব দিতে পারে। তবে এমন অভিযোগ সরাসরি নাকচ করে দেয় ইসলামাবাদ।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘আমাদের পরমাণু কর্মসূচি শুধু জাতীয় স্বার্থ ও প্রতিরক্ষার উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। এটি কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের অস্ত্র নয়।’
কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থান ঘোষণার পরপরই ইসরায়েলের সাবেক মন্ত্রীর এমন মন্তব্য সামনে আসায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলো এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
এদিকে কূটনৈতিকভাবে এক ভিন্নমাত্রা যোগ করেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের হোয়াইট হাউস সফর। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘আমি আসিম মুনিরের সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি।’
আরও খবর পড়ুন:

হরমুজ প্রণালিতে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তেলের তুলনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহন বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় আসন্ন শীতে ইউরোপকে এশিয়ার দেশগুলোর সঙ্গে এলএনজি নিয়ে কঠিন প্রতিযোগিতায় নামতে হতে পারে।
১৫ মিনিট আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। যুদ্ধবিরতি যদি অধিকাংশ ইরানির ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সংঘাতের অবসান ঘটানোর পক্ষেও মত দেন তিনি।
১ ঘণ্টা আগে
চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
২ ঘণ্টা আগে
অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও লাভার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যার ফলে আটকে পড়েছেন প্রায়
৩ ঘণ্টা আগে