
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহরে খারাজমি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালোভাবেই অবগত আছেন যে, ইরানের কাছে ‘বিভিন্ন রেঞ্জের হাজার হাজার ক্ষেপণাস্ত্র’ রয়েছে। আর তিনি যুদ্ধে জড়ালে ইরানের আঞ্চলিক মিত্ররা ‘মার্কিন ঘাঁটিতে প্রচুর আগুন’ ঝরাতে পারে—এটাও তিনি জানেন।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক খারাজমি বলেন, ‘ট্রাম্প নিজেই দোটানায় ভুগছেন এবং সরাসরি যুদ্ধে জড়াতে দ্বিধাগ্রস্ত বলে মনে হচ্ছে।’
খারাজমি আরও বলেন, ‘এমনকি আজও, যুক্তরাষ্ট্রের দশজনের মধ্যে আটজন কূটনৈতিক সমাধানের কথা ভাবছেন এবং যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে প্রবেশে একমত নন।’
তিনি মন্তব্য করেন, ‘আমি মনে করি, যদি পশ্চিম, চীন, রাশিয়া এবং আরব রাষ্ট্রগুলো অন্যান্য দেশের পাশাপাশি পরিস্থিতির জন্য আরও বেশি দায়িত্বশীল ও জবাবদিহি হয়, তাহলে তারা সত্যিই একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে পারবে।’
মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের অন্তত ১৯টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, যার মধ্যে বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে আটটি স্থায়ী ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে প্রায় ৪০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। প্রয়োজনে কয়েক গুণ বাড়াতেও পারে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, ইরান মধ্যপ্রাচ্যে তার নিজস্ব ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ নামে একটি জোট তৈরি করেছে। এই জোটে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠী এবং ফিলিস্তিনের হামাসের মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো অতীতে মার্কিন ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে হামলা চালানোর সক্ষমতা প্রমাণ করেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাদের কাছে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে কিছু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম। ইরানের সেজ্জিল-২ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার এবং সম্প্রতি উন্মোচিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’-এর গতি শব্দের পাঁচ গুণেরও বেশি, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ।
এমন এক সময় খারাজমি এমন মন্তব্য করলেন যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, আর ইরান পাল্টা জবাব দিচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে আঞ্চলিক সংঘাতের ব্যাপকতা মারাত্মক হতে পারে এবং মার্কিন স্বার্থের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
কূটনৈতিক সমাধানের ওপর জোর দেওয়ার মাধ্যমে ইরান সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতে চাচ্ছে এবং আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সরকারি ব্যয় এ পর্যন্ত ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে তিনি এ তথ্য জানান। শুনানিতে হেগসেথ এবং জয়েন্ট চিফ
১ মিনিট আগে
ভারতের কেন্দ্রীয় মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে বিক্ষোভ মিছিল করার সময় লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মঙ্গলবার আটক করে দিল্লি
১৯ মিনিট আগে
লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
১১ ঘণ্টা আগে
ফ্রান্সের ফুটবল তারকা ২৪ বছর বয়সী মাইকেল ওলিসের বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা ও সন্তানের মা ৩৪ বছর বয়সী ফাতিমা জাউনব্রেচার গুরুতর অভিযোগ তুলেছেন। আলিয়াহ নুর নামে তাঁদের ২০ মাস বয়সী এক গোপন কন্যাও রয়েছে।
১২ ঘণ্টা আগে