ওমরাহর জন্য ই-ভিসা প্রসেসিং অ্যাপ চালু করেছে সৌদি আরব। ওমরাহ করার জন্য এখন কোনো এজেন্সির সহায়তা ছাড়াই যেকোনো মুসল্লি ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই পাবেন হজের ভিসা।
গতকাল বৃহস্পতিবার (২ জুন) সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী এই অ্যাপ চালু করার ঘোষণা দেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ পালন করতে ইচ্ছুক মুসল্লিদের জন্য একটি ইলেকট্রনিক পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছেন। মূলত আগ্রহী মুসল্লিদের ওমরাহ ভিসার আবেদনের জন্য এই ইলেকট্রনিক পরিষেবা চালুর ঘোষণা দেওয়া হয়। এতে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর জন্য ভিজিট ভিসা ইস্যু করা হবে।
ড. তৌফিক আল-রাবিয়াহ আরও বলেন, ওমরাহ ভিসার জন্য আবেদনপত্র সৌদি আরবের বাইরে থেকে ব্যক্তিগতভাবে সাবমিট করা যাবে। সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে, বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে অভ্যর্থনা সহজতর করা।
এদিকে সৌদি আরবের সংবাদপত্র ওকাজের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য ভিজিট ভিসার মেয়াদ এখন থেকে এক মাসের পরিবর্তে তিন মাস মেয়াদে দেওয়া হবে। ওমরাহ পালন করতে সৌদি আরবে আসা সব মুসল্লি কোনো ধরনের বাধা ছাড়াই সৌদি আরবের যেকোনো অঞ্চলে যাতায়াত বা ভ্রমণ করতে পারবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের মাত্র কয়েক দিনের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আতিথ্য দিচ্ছেন ‘পুরোনো বন্ধু’ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বেইজিং এমন এক সময়ে নিজেকে স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে, যখন বিশ্ব বাণিজ্য উত্তেজনা, যুদ্ধ....
৪১ মিনিট আগে
লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এই ১৯ জনের প্রাণহানি ঘটে। দেশটিতে গত মার্চে ইসরায়েল আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত...
২ ঘণ্টা আগে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের আলোচনার অংশ হিসেবে রাশিয়ার কাছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের কোনো পরিকল্পনা বর্তমানে যুক্তরাষ্ট্রের নেই। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি বরাবরই ইরানের অন্যতম শক্তিশালী ভূ-রাজনৈতিক অস্ত্র। এত দিন এই জলপথ দিয়ে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার খবর শোনা যেত। তবে চলমান সংঘাতের জেরে এবার বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
৯ ঘণ্টা আগে