ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি ছোট জলযানে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। হুতিদের হামলায় গ্রিক মালিকানাধীন পণ্যবাহী জাহাজটিতে পানি উঠে গিয়েছিল। এরপর হোদেইদাহে লোহিত সাগরের বন্দরের কাছে জাহাজটি উদ্ধার করা প্রয়োজন হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল বুধবার কার্গো জাহাজটিতে এই হামলা হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জাহাজটির মালিকানার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে কি না তা–ও স্পষ্ট নয়।
সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুদ্ধরত ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা এবং এর সবচেয়ে জনবহুল এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের সমর্থনে নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজ চলাচলে বাধা দিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা।
এরই মধ্যে তারা একটি জাহাজ ডুবিয়েছে, আরেকটি জাহাজ জব্দ করেছে এবং বেশ কয়েকটি আক্রমণের মাধ্যমে তিনজন নাবিককে হত্যা করেছে।
হুতিরা বলেছে, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু ছিল টিউটর নামের কয়লাবাহী জাহাজ। মনুষ্যবিহীন একটি সারফেস বোট, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্যবস্তু করার পর এটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল।
মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে গতকাল বুধবার জানিয়েছে, জাহাজটি হোদেইদাহ থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল (১২৬ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে থাকা অবস্থায় হামলার শিকার হয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলার বিষয়ে এক বিবৃতিতে বলেছে, মনুষ্যবিহীন সারফেস ভেসেলের আঘাতে জাহাজটিতে পানি ঢুকে ইঞ্জিন রুমের ক্ষতি হয়েছে। এটি ছিল হুতিদের প্রথম কোনো নৌকাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা।

তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের ঠিক তলদেশে একটি সক্রিয় ভূগর্ভস্থ চ্যুতি বা ফল্ট লাইনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন চীনের সরকারি ভূবিজ্ঞানীরা। হিমালয় অঞ্চলের এই ফল্ট লাইনটি নির্মাণাধীন মেগা...
৫ ঘণ্টা আগে
দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়ে গেছে। আজ আবার তিনি বলছেন, যুদ্ধবিরতি শেষ হলেও ইরানের অনুরোধে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে...
৮ ঘণ্টা আগে
তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে...
৯ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি...
৯ ঘণ্টা আগে