
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর দেশটি কী ধরনের প্রতিক্রিয়া জানাতে পারে—তা নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা নানা দিক বিশ্লেষণ করছেন।
জেনেভাভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক এবং সমসাময়িক যুদ্ধবিশেষজ্ঞ জঁ-মার্ক রিক্লি আল জাজিরাকে বলেন, ‘ইরানের সামনে এখন সব ধরনের প্রতিক্রিয়ার বিকল্প খোলা। তবে যুক্তরাষ্ট্রের পাল্টা প্রতিক্রিয়ার কথা মাথায় রাখতে হবে।’
‘তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে, তবে মাঝারি ও দূর-পাল্লার ব্যবস্থা কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে,’ বলেন রিক্লি। ‘তবে তাদের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনো কার্যকর আছে, যেগুলোর সাহায্যে পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানা সম্ভব।’
জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির গ্লোবাল রিস্ক বিভাগের প্রধান রিক্লি আরো বলেন, ‘হরমুজ প্রণালীতে সাগর মাইন ও নৌকা চালিত ড্রোনের মাধ্যমে সামুদ্রিক চলাচল বন্ধ করে তেলের বাজারে ধাক্কা দেয়ার চেষ্টা করতে পারে ইরান।’
তিনি আরো বলেন, ‘ইরান তার আঞ্চলিক ‘প্রক্সি’ শক্তিগুলোকেও কাজে লাগাতে পারে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইতিমধ্যে বলেছে তারা বাব আল-মানদেব প্রণালী ও লোহিত সাগর দিয়ে যাওয়া মার্কিন যুদ্ধজাহাজে হামলার জন্য প্রস্তুত।’
তবে রিক্লির মতে, ইরানের সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পাল্টা হামলা। তাঁর ভাষায়, ‘আমরা দেখছি যুক্তরাষ্ট্র এবার অনেক বেশি সহিংস জবাব দিতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, গত দুই-তিন বছরে ইরানের কৌশলগত অবস্থান অনেক দুর্বল হয়ে পড়েছে। তাদের আঞ্চলিক মিত্র ও প্রক্সিগুলো বিপর্যস্ত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে তারা এখন আগের চেয়ে অনেক দুর্বল অবস্থানে আছে।
এই প্রেক্ষাপটে ইরান চাইলেও সম্পূর্ণ সামরিক পাল্টা আঘাত নাও দিতে পারে, বরং কূটনৈতিক ও প্রতীকী প্রতিক্রিয়ার মাধ্যমে চাপ বাড়ানোর পথ বেছে নিতে পারে। তবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি, প্রক্সি হামলা বা আঞ্চলিক উত্তেজনার বৃদ্ধির আশঙ্কা এখনো রয়ে গেছে।

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান পাল্টা অভিযানে অংশগ্রহণের জন্য সেনা পাঠাতে পারে সিরিয়া। বিষয়টি নিয়ে আলোচনা করছে সৌদি আরব ও সিরিয়া। এই বিষয়টি এমন এক সময়ে সামনে এল যখন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল–শারা সৌদি আরব সফর করছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিন মার্কিন কর্মকর্তার বরাত...
৩২ মিনিট আগে
সৌদি আরবের দুটি বিমানবন্দরে ইরানসমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় তিন বেসামরিক বিদেশি নাগরিক নিহত হয়েছে। এই দুই হামলায় আহত হয়েছে ৩৬ জন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শুরু করা ও এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর নোবেল পুরষ্কার পাওয়া উচিত। তিনি নোবেল পাওয়ার যোগ্য। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি এই কথা বলেছেন। তবে নিজের নোবেল পাওয়ার সম্ভাবনার বিষয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন...
১ ঘণ্টা আগে
ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি শেষ করতে মার্কিন সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) কয়েক দিন আগে নির্দেশ দিয়েছে পেন্টাগন। তবে হামলা শুরুর কোনো নির্দিষ্ট তারিখ নির্দেশনায় দেওয়া হয়নি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
২ ঘণ্টা আগে