
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি কোনো আলোচনা করবে না ইরান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এক কূটনৈতিক আলোচনায় এ কথা সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনের সঙ্গে আলোচনাকে বরং নিজেদের জন্য ক্ষতিকর বলে মনে করে তেহরান। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘সম্পূর্ণ নিষ্ফল চেষ্টা’। গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির এ বক্তব্য প্রচার করেছে।
এই বক্তব্য প্রচারের আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দেশ তিনটিকে একত্রে ‘ই থ্রি’ বলা হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাসের সঙ্গেও আলোচনা করেন তিনি। ইরানের ওপর শাস্তিমূলক পদক্ষেপ বা নিষেধাজ্ঞাই ছিল আলোচনার মূল বিষয়বস্তু। কয়েক দিনের মধ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা।
ইরানকে শাস্তিমূলক পদক্ষেপ থেকে অব্যাহতি দেওয়ার মেয়াদ বৃদ্ধির এক প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রত্যাখ্যান করার কয়েক দিন পর খামেনি এ মন্তব্য করলেন। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আলোচনার ফলাফল ঘোষণা করেছে। ফলাফল হবে, তেহরানের পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা। এটি কোনো আলোচনা নয়, এক প্রকার চাপিয়ে দেওয়ার চেষ্টা।
তেহরানের বিরুদ্ধে পারমাণবিক প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ই থ্রি। এর মধ্যে রয়েছে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির তুলনায় ৪০ গুণের বেশি ইউরেনিয়াম মজুত করা।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলোর সঙ্গে সই করা ‘দ্য জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)’ চুক্তির মাধ্যমে দেশটির পারমাণবিক আকাঙ্ক্ষা সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প ২০১৮ সালে তাঁর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অনুযায়ী ইরানের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আবার আরোপ করেন এবং জেসিপিওএ চুক্তি থেকে এককভাবে বেরিয়ে আসেন, যা ইরানের পরমাণু কর্মসূচিকে আরও উসকে দেয়। পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রাথমিকভাবে ট্রাম্পের নীতির সমালোচনা করলেও সেটি অব্যাহতই রয়েছে।
ইউরোপীয় দেশগুলো জানিয়েছে, যদি ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় ফেরে, জাতিসংঘের নিরীক্ষকেরা তার পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে পারেন এবং তেহরান ৪০০ কেজির (৮৮০ পাউন্ড) বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাব দেয়, তবে শাস্তি থেকে অব্যাহতির সময়সীমা বাড়ানো সম্ভব। ইইউ পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস বলেন, ‘কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ আছে। সময়সীমা চলছে, দেখা যাক। ইরানের পক্ষ থেকেও কিছু বাস্তব কর্মকাণ্ড দেখতে হবে।’
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না বলে আবারও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি তেহরানকে ‘বিশ্বের এক নম্বর সন্ত্রাসের পৃষ্ঠপোষক’ হিসেবে আখ্যায়িত করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ওটা মাটির অনেক গভীরে, আমি ওসবের পরোয়া করি না।’ তিনি আরও বলেন, ‘আমরা সব সময় স্যাটেলাইটের মাধ্যমে সেদিকে নজর রাখব।’ অথচ এক দিন আগেও তিনি যুদ্ধের মূল লক্ষ্য হিসেবে ‘ইরানি শাসনের পতন’ ও ‘পারমাণবিক সক্ষমতা নির্মূল’ করার কথা জোর দিয়ে বলেছিলেন।
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে এখন পর্যন্ত ৭০ লাখ ইরানি নাগরিক স্বেচ্ছায় সামরিক সেবা প্রদানের জন্য নাম লিখিয়েছেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ১৯৯৪ সালে নিখোঁজ হওয়া এক কিশোরীকে ৩২ বছর পর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। দীর্ঘদিনের অমীমাংসিত এই ‘কোল্ড কেস’ সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের আঁচ এবার পৌঁছেছে ভারতের শয়নকক্ষে। দেশটির ৮ হাজার ১৭০ কোটি রুপির কনডম উৎপাদন শিল্প বর্তমানে ভয়াবহ সরবরাহ সংকটের মুখে পড়েছে। এর ফলে বাজারে পণ্যটির ব্যাপক ঘাটতি এবং খুচরা পর্যায়ে এর দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে