
গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হাতে আটক সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ ১৭১ জনকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, আটক ব্যক্তিদের আইনি অধিকার অক্ষুণ্ন রাখা হয়েছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীর হাতে আটক এই বহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌকা ছিল। সব মিলিয়ে এতে প্রায় ৪৭০ জন আরোহী ছিলেন। বহরটির নাম ছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে বহরটিকে একটি লোকদেখানো বা স্ট্যান্টবাজি বলে অভিহিত করেছে। তারা আটক ব্যক্তিদের বিরুদ্ধে ‘মিথ্যা’ তথ্য ছড়ানোরও অভিযোগ এনেছে। অন্য দিকে যাঁরা ইসরায়েলি আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন, তাঁদের কেউ কেউ হয়রানি ও খারাপ আচরণের অভিযোগ করেছেন।
উল্লেখ্য, সমুদ্রপথে গাজায় পৌঁছানোর ব্যর্থ চেষ্টার পর এ নিয়ে দ্বিতীয়বার গ্রেটা থুনবার্গকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হলো।
ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ যাঁদের ফেরত পাঠানো হয়েছে, তাঁরা গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুনিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক।
গত সপ্তাহে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের পর থেকে ধাপে ধাপে এই অধিকারকর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে গতকাল রোববার ২৯ জনকে স্পেন, পর্তুগাল ও নেদারল্যান্ডসে ফেরত পাঠানো হয়। গত শনিবার ১৩৭ জন বন্দীকে তুরস্কে পাঠানো হয়। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, ইতালি, যুক্তরাজ্য, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মরিশানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্কের নাগরিকেরা ছিলেন। এর আগে গত শুক্রবার চারজন ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
গাজায় মানবিক সহায়তা নিয়ে আসা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম নৌবহরকে গাজার উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় আটকানো হয়েছিল। ইসরায়েল এই অঞ্চলে সামরিক টহল দেয়, তবে সেখানে কাউকে আটকের আইনগত এখতিয়ার তাদের নেই।
ইসরায়েলের দাবি, তাদের নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌকাগুলোকে ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রের কাছাকাছি যাওয়া এবং বৈধ নৌ-অবরোধ লঙ্ঘনের’ কারণে গতিপথ পরিবর্তন করতে বলেছিল। অন্য দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এই আটককে ‘অবৈধ’ বলে অভিহিত করেছে। বহরটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ প্রতিরক্ষার কাজ নয়, বরং নির্লজ্জ কাজ।

ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ জুলাই) অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের বিরুদ্ধে ‘ব্যাপক হামলা’ চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
গাজার দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ তাঁবু শিবিরগুলোতে সিগারেট জ্বালানোর সাধারণ একটি ডিসপোজিবল লাইটারই এখন হয়ে উঠেছে দুর্লভ ও অত্যন্ত প্রয়োজনীয় এক পণ্য। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে—খাবার, পানি ও জ্বালানির মতোই দৈনন্দিন জীবন টিকিয়ে রাখতে লাইটারের ওপর নির্ভর করতে হচ্ছে গাজা
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন আকার ধারণ করেছে। এর ফলে মে মাসের পর এই প্রথম বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে। পাশাপাশি বিশ্বজুড়ে মূল্যস্ফীতির নতুন শঙ্কাও তৈরি হয়েছে...
৪ ঘণ্টা আগে
উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একাধিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। তারা খতিয়ে দেখছেন, এই হামলায় রাশিয়া কোনোভাবে ইরানকে তথ্য সরবরাহ করে কিংবা উন্নত ড্রোন প্রযুক্তি দিয়ে সহযোগিতা করেছে কি না।
৫ ঘণ্টা আগে