
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় তেহরান দূতাবাস থেকে সাময়িকভাবে কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বের একাধিক দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইরানের রাজধানীতে তাদের দূতাবাস বর্তমানে দূরবর্তী বা রিমোট পদ্ধতিতে কার্যক্রম অব্যাহত রেখেছে।
এদিকে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাস শুক্রবার জরুরি নয় এমন কর্মী এবং তাঁদের পরিবারকে দেশ ত্যাগের অনুমতি দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি কর্মীদের উদ্দেশে বলেছেন, যারা চলে যেতে চান তারা যেন ‘আজই’ সেই ব্যবস্থা করেন। ইমেইলে হাকাবি কর্মীদের প্যানিক বা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই যেন প্রয়োজনীয় পরিকল্পনা সেরে নেওয়া হয়।
এর কয়েক দিন আগেই নিরাপত্তার কারণ দেখিয়ে লেবাননের বৈরুত দূতাবাস থেকে জরুরি নয় এমন সব কর্মীকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল ওয়াশিংটন।
উদ্ভূত পরিস্থিতির কারণে চীন, ভারত ও কানাডাসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের অতি দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী সোমবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে যাবেন এবং সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। ইরানের পরমাণু ইস্যুসহ বিভিন্ন আঞ্চলিক অগ্রাধিকার নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ, ইরান পরমাণু অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। তবে তেহরান বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, পরমাণু কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
২০০৩ সালে ইরাক আক্রমণের পর এবারই মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প যাকে একটি ‘আর্মাডা’ বা বিশাল নৌবহর হিসেবে বর্ণনা করেছেন। এর মধ্যে রয়েছে দুটি বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ, ফাইটার জেট এবং রিফুয়েলিং এয়ারক্রাফট। গত ১৯ ফেব্রুয়ারি ট্রাম্প বলেছিলেন, আগামী ১০ দিনের মধ্যেই বিশ্ব জানতে পারবে চুক্তি হচ্ছে নাকি সামরিক পদক্ষেপ।
এর মধ্যে গতকাল বৃহস্পতিবার জেনেভায় ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ওমান জানিয়েছে, আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে এবং খুব দ্রুতই পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ইরানও এই আলোচনাকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, সামরিক হামলার বিষয়টি বিবেচনায় থাকলেও যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধে জড়াতে চায় না। তিনি বলেন, ‘আমরা সবাই কূটনৈতিক সমাধানই পছন্দ করি, তবে সবকিছু নির্ভর করছে ইরানিদের পদক্ষেপ ও বক্তব্যের ওপর।’

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
১ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
২ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
২ ঘণ্টা আগে