
যুক্তরাষ্ট্রে সামগ্রিক কর্মসংস্থান বৃদ্ধির গতি যখন উল্লেখযোগ্যভাবে কমেছে, তখন উল্টো চিত্র দেখা যাচ্ছে রেস্তোরাঁ খাতে। খুচরা বাণিজ্যের বড় বড় প্রতিষ্ঠান হোঁচট খেলেও বসে খাওয়ার রেস্তোরাঁ এবং কিছু ড্রাইভ-থ্রু চেইনে ভিড় বেড়েছে। ভোক্তারা বড় ব্যয় বা খরচের বদলে ছোট পরিসরে ‘ট্রিট’ বা স্বল্পমূল্যের মজাদার খাবারের দিকে ঝুঁকছেন—আর সেই প্রবণতাই যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁ শিল্পকে কর্মসংস্থানের এক উজ্জ্বল ক্ষেত্র হিসেবে সামনে এনেছে।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী—২০২৫ সালে দেশটির রেস্তোরাঁ খাতে কর্মসংস্থান ১ শতাংশ বেড়েছে, যা প্রায় ১ লাখ ৮ হাজার নতুন চাকরি যোগ করেছে। আর একই সময়ে পুরো মার্কিন অর্থনীতি মাত্র ১ লাখ ৮১ হাজার চাকরি সৃষ্টি করেছে—মন্দার বছর ছাড়া গত ২০ বছরের মধ্যে এটি সবচেয়ে দুর্বল বার্ষিক প্রবৃদ্ধি।
তবে এই সাফল্য সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমান ছিল না। করপোরেট নথিপত্র বলছে, ব্রিংকার ইন্টারন্যাশনাল-এর মালিকানাধীন ‘চিলি’স, ইয়াম! ব্র্যান্ডস’ (Chili’s, Yum! Brands) এর ‘ট্যাকো বেল’ এবং দ্রুত সম্প্রসারণশীল কফি চেইন ‘ডাচ ব্রোস’ (Dutch Bros) আগ্রাসী বান্ডেল অফার, ডিজিটাল উদ্ভাবন ও সীমিত সময়ের বিশেষ মেন্যুর মাধ্যমে ক্রেতা টানতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়, উচ্চ মুনাফার খাবারও তাদের বিক্রি বাড়াতে সহায়তা করেছে।
অন্যদিকে একসময়ের জনপ্রিয় ব্র্যান্ড ‘চিপোটল ম্যাক্সিকান গ্রিল’ (Chipotle Mexican Grill) ও ‘কাভা’ (Cava) বিশ্লেষকদের ভাষায় একঘেয়েমির শিকার হয়েছে। উচ্চমূল্যের কাস্টমাইজড গ্রেইন বা সালাদ বোল নিয়ে তরুণ ভোক্তাদের আগ্রহ কমে গেছে।
অ্যারিজোনাভিত্তিক ‘ডাচ ব্রোস’ গত দুই বছরে প্রায় ৮ হাজার কর্মী নিয়োগ দিয়েছে, যা প্রতিষ্ঠানটির ৩৩ শতাংশ প্রবৃদ্ধি। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ক্রিস্টিন ব্যারোন জানিয়েছেন, তরুণদের কাছে কাস্টমাইজড পানীয় জনপ্রিয় হওয়ায় তাদের প্রবৃদ্ধির ধারা শক্তিশালী। একইভাবে আইসক্রিম চেইন ‘হোয়াইটস ফ্রোজেন কাস্টার্ড’ (Whit’s Frozen Custard) গত দুই বছর ধরে বছরে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত কর্মী বাড়িয়েছে। বর্তমানে তাদের ১০টি অঙ্গরাজ্যে ৯৩টি শাখা রয়েছে।
চীনা পানীয় ব্র্যান্ড ‘নিংজি লেমন টি’ (Ningji Lemon Tea) এর সহ-প্রতিষ্ঠাতা আমান্ডা ওয়াং বলেন, মূল্য সচেতন ভোক্তারা সাশ্রয়ী বিলাসিতার খোঁজে চা পানীয়ের দিকে ঝুঁকছেন। তিনি বলেন, ‘চা সামান্য হলেও সুখ দেয়।’
২০২৫ সালে স্ন্যাক্স ও নন-অ্যালকোহলিক পানীয়ভিত্তিক রেস্তোরাঁয় কর্মী সংখ্যা ৩.৬ শতাংশ বেড়েছে, আর বসে খাওয়ার রেস্তোরাঁয় বেড়েছে ১ শতাংশ। তবে ফাস্ট-ফুড খাতে প্রবৃদ্ধি ছিল মাত্র ০.৪ শতাংশ, আর ক্যাফেটেরিয়া ও বুফেতে কর্মসংস্থান কমেছে ৩.৯ শতাংশ।
বিশ্লেষকদের মতে, এটি ‘লিপস্টিক ইফেক্ট’-এর প্রতিফলন। অর্থাৎ ভোক্তারা বড় ভ্রমণ বা ব্যয়বহুল কেনাকাটা স্থগিত রাখলেও ছোট পরিসরে বাইরে খাওয়া, কফি বা ডেজার্টে খরচ করছেন। যদিও খাদ্যদ্রব্যের দাম ২.৩ শতাংশ বেড়েছে, রেস্তোরাঁর মেনুর দাম বেড়েছে ৪.১ শতাংশ। তবুও সীমিত ব্যয়ের এই আনন্দই যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁ শিল্পকে কর্মসংস্থানের এক ব্যতিক্রমী উজ্জ্বল খাত হিসেবে তুলে ধরেছে।

পশ্চিমা বিশ্বের কিছু তরুণ পুরুষের মধ্যে বিদেশে গিয়ে ‘ঐতিহ্যবাহী’ স্ত্রী খোঁজার প্রবণতা বাড়ছে। বিষয়টি ‘পাসপোর্ট ব্রো’ নামে পরিচিত একটি নতুন সামাজিক প্রবণতা হিসেবে আলোচনায় এসেছে। আধুনিক ডেটিং নিয়ে হতাশা থেকে অনেকে এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে বিশ্লেষকদের ধারণা।
২ ঘণ্টা আগে
আইআরজিসির নৌ কমান্ডের পক্ষ থেকে জাহাজ চলাচলের জন্য যে শর্তগুলো দেওয়া হয়েছে, সেগুলো হলো—নির্দিষ্ট রুট: কেবল বেসামরিক ও বাণিজ্যিক জাহাজগুলো ইরানের নির্ধারিত রুট বা পথ দিয়ে যাতায়াত করতে পারবে। সামরিক জাহাজে নিষেধাজ্ঞা: এই প্রণালি দিয়ে যেকোনো বিদেশি সামরিক জাহাজ চলাচল আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
২ ঘণ্টা আগে
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা একসঙ্গে এটি (ইউরেনিয়াম) উদ্ধার করতে যাচ্ছি। আমরা ইরানের সঙ্গে মিলে বেশ ধীরস্থিরভাবে সেখানে যাব এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খননকাজ শুরু করব...এরপর আমরা সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।’
৩ ঘণ্টা আগে
ইরান নিয়ে নিজের গৃহীত নীতিগুলোর সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যমগুলোর ওপর আবার চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি সংবাদমাধ্যমগুলোকে আক্রমণ করে বলেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর কাজের নেতিবাচক সমালোচনা করছে।
৩ ঘণ্টা আগে