
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা) জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। ভাগ্যবান এই ব্যক্তির নাম মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল। তিনি আবুধাবিতেই বসবাস করেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিগ টিকিটের ইতিহাসে অন্যতম বৃহৎ এই জ্যাকপট। তবে র্যাফেল ড্র-এর উপস্থাপক রিচার্ড এবং বুশরার ফোন কলে বেলালকে পাওয়া যায়নি। তাঁর বিজয়ী টিকিট নম্বর ০৬১০৮০। গত ২৪ জুন টিকিটটি কিনেছিলেন বেলাল।
বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবে।
উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত ২৭৫ নম্বর ড্র সিরিজে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশেদ সালেম আল ধাহেরি। এ ছাড়া, সাপ্তাহিক ই-ড্রতে দেড় লাখ দিরহাম পুরস্কার বিজয়ীদের মধ্যে ছিলেন আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
৮ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
৯ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
১০ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
১০ ঘণ্টা আগে