বিশ্বে প্রথমবারের মতো রোবোটিক উপায়ে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হলো সৌদি আরবে। দেশটির কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে (কেএফএসএইচআরসি) হৃদ্রোগে আক্রান্ত ১৬ বছরের এক কিশোরের শরীরে এই প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। সৌদি কার্ডিয়াক সার্জন ডা. ফেরাস খলিল আড়াই ঘণ্টার ওই অস্ত্রোপচারটির নেতৃত্ব দিয়েছেন।
শুক্রবার আল-অ্যারাবিয়া জানিয়েছে, রোগীর বুকে কোনো ধরনের ছিদ্র না করেই ওই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই এই অস্ত্রোপচার নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অঙ্গ প্রতিস্থাপনের রোবোটিক অস্ত্রোপচারের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র কেএফএসএইচআরসি। একটি বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, রোবোটিক হার্ট সার্জারিতে ন্যূনতম কাটা-ছেঁড়ার মাধ্যমে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই পদ্ধতিতে ওপেন-হার্ট সার্জারির তুলনায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সম্ভাব্য জটিলতাগুলোও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
এর আগে গত বছরও কেএফএসএইচআরসিতে নন-অ্যালকোহলিক লিভার সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমাতে ভোগা ৬৬ বছর বয়সী এক ব্যক্তির ওপর বিশ্বের প্রথমবারের মতো সম্পূর্ণ রোবোটিক উপায়ে লিভার ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে এ রকম আরও চারটি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার করা রোগীদের সবাই ছিলেন সৌদি আরবের নাগরিক।
সেই সময়টিতে আল-আরাবিয়াতে কেএফএসএইচআরসি-এর অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. ডিটার ব্রোয়ারিং বলেছিলন—বিশেষায়িত এই হাসপাতাল অঙ্গ প্রতিস্থাপনের জন্য বিশ্ব মানচিত্রে সৌদি আরবকে তুলে ধরতে চার দশক ধরে কাজ করছে।
তিনি আরও বলেছিলেন, রোবোটিক ট্রান্সপ্লান্ট স্বাস্থ্যসেবায় একটি নতুন যুগের প্রতিশ্রুতি দেয়। এর মাধ্যমে নির্ভুল এবং ন্যূনতম কাটা-ছেঁড়া করে অঙ্গ প্রতিস্থাপন নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে।

জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি এবং কঠোর নির্গমন নীতির প্রভাবে ইউরোপের গাড়ির বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রথমবারের মতো পেট্রলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে গেছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
২৬ মিনিট আগে
পৃথিবীর কক্ষপথে প্রথমবারের মতো পৌঁছানোর লক্ষ্যে মহাকাশে উড়েছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশালাকৃতির ‘স্টারশিপ’। সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘স্টারবেস’ উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪৯ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সড়কের মান নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে চড় মারার অভিযোগ উঠেছে দিল্লির গণপূর্তমন্ত্রী পারভেশ ভার্মার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও প্রকাশের পর দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো মন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
৪ ঘণ্টা আগে