
ইসরায়েলের ওপর হামলা হলে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার মতো ব্যাপক পাল্টা হামলার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের সঙ্গে এক বৈঠকে কাটজ বলেন, ইসরায়েলে হামলা চালালে ইরানের জাতীয় সামরিক ও বেসামরিক অবকাঠামোর পাশাপাশি জ্বালানি অবকাঠামোতেও হামলা চালানো হবে।
কাটজ বলেন, ‘আমরা ইরানের সব জাতীয় সামরিক ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালাব। এর মধ্যে জ্বালানি অবকাঠামোও থাকবে। আমরা ইরানকে গভীরভাবে প্রস্তর যুগে এবং অন্ধকারের যুগে ফিরিয়ে দেব।’
তিনি আরও বলেন, ‘ইরান ইসরায়েলে হামলা চালালে আমাদের ওপর থাকা যে কোনো বিদ্যমান সীমাবদ্ধতা উঠে যাবে।’
কাটজ জানান, ইরানের ওপর চলমান ব্যাপক অর্থনৈতিক চাপ দেশটির নেতৃত্বকে ‘মরিয়া পদক্ষেপ’ নিতে প্ররোচিত করতে পারে কি না, তা পর্যবেক্ষণ করছে ইসরায়েল।
তিনি বলেন, ‘ইরান যে বিপুল অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে, সেই সঙ্গে দেশটিতে বিদ্রোহের আশঙ্কা ও সরকারের পতনের ভয়—এসব কারণে দেশটি মরিয়া হয়ে উঠতে পারে এবং চরম কোনো পদক্ষেপ নিতে পারে।’
এর এক দিন আগে, বুধবারও কাটজ বলেছিলেন, আসন্ন ইহুদি ধর্মীয় উৎসবের সময় ইরানের সম্ভাব্য হামলার বিষয়টি বিবেচনায় নিয়ে ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’-কে কাটজ বলেন, ‘ইরান ছুটির দিনগুলোতে হামলা চালাতে পছন্দ করে।’
ইহুদিদের নববর্ষ ‘রোশ হাশানাহ’ শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর সন্ধ্যায়। এরপর ইহুদি ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র দিন ‘ইয়ম কিপুর’ শুরু হবে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায়।
দুই দেশের চলমান সংঘাতের মধ্যে গত এপ্রিলেও ইহুদিদের পাসওভার (নিস্তার পর্ব) উৎসবের সময় ইরান ইসরায়েলে হামলা চালিয়েছিল।
এর আগে সংঘাত চলাকালে ইরানকে একই ধরনের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রিলের শুরুতে তিনি বলেছিলেন, ‘আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে দেব, যেখানে তাদের থাকা উচিত।’

ইয়েমেনে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে একাধিক ফ্রন্টে তীব্র লড়াই চলছে। উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের তাইজ, পশ্চিম উপকূল, আল-জাওফ, মারিব ও ধালিয়া এলাকায় গত দুই সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত এবং ৮৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
৭ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশটির এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাআত্তে জ্ঞানসারাকে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় ওই ভিক্ষুকে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও...
৮ ঘণ্টা আগে
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
৯ ঘণ্টা আগে