
সৌদি রিয়ালের নতুন প্রতীকের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সৌদি রিয়ালের নতুন প্রতীকের অনুমোদন দেন তিনি। এই উদ্যোগকে দেশের আর্থিক যাত্রার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই প্রতীকটি আরবি ক্যালিগ্রাফিতে জাতীয় মুদ্রার নাম ‘রিয়াল’-এর সমন্বয়ে গঠিত। এই প্রতীক রাজ্যের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে ব্যবহার করা হবে।
সৌদি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আয়মান আল-সায়ারি প্রতীকের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, এটি সৌদি আরবের আর্থিক পরিচয়কে স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে আরও সুসংহত করবে।
আল-সায়ারি আরও বলেন, এই উদ্যোগ সৌদি রিয়ালের আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি করার পাশাপাশি জাতীয় গৌরব ও সাংস্কৃতিক ঐক্যকে শক্তিশালী করবে। নতুন প্রতীকটি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে উপস্থাপন করে।
সৌদি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর প্রকল্পে জড়িত সব পক্ষের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেছেন, যার মধ্যে রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি ও কোয়ালিটি অর্গানাইজেশন।
তিনি বলেন, রিয়ালের জন্য একটি প্রতীক চালু করা সৌদি আরবের আর্থিক ও অর্থনৈতিক পরিচয়কে আরও শক্তিশালী করে। পাশাপাশি সৌদি রিয়ালকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় একটি বিশ্বস্ত ও স্বীকৃত মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। এটি আর্থিক লেনদেন ও বাণিজ্যিক কার্যক্রমে রিয়ালের উপস্থাপনাকে সহজ ও কার্যকর করে তোলে।
সৌদি সেন্ট্রাল ব্যাংক এসএএমএ জানিয়েছে, প্রতীকটি শিগগিরই চালু করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এটি ধীরে ধীরে আর্থিক ও বাণিজ্যিক লেনদেনসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
৩৫ মিনিট আগে
প্রাচীন মিসরের রাজাদের মৃত্যুর পর তাঁদের সেবক, কর্মকর্তা ও কারিগরদেরও হত্যা করে সমাধিস্থ করা হতো—বিতর্কিত এই ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। প্রাচীন কঙ্কালের খুলিতে মৃত্যুর সময়ের কাছাকাছি সময়ে সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর এই ধারণা আরও জোরালো হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২ ঘণ্টা আগে