হামলা থেকে বাঁচতে শহর ছেড়ে পালিয়ে গেছেন অধিকাংশ মানুষ। তবে এখনো বিমান হামলা থামেনি। যাঁরা এখনো রয়ে গেছেন তাঁদের অনেকেই মারা পড়ছেন বিমান হামলায়। এই চিত্র লেবাননের রাজধানী বৈরুতের। সেখানে পরিস্থিতি সরেজমিনে তুলে ধরে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার জেরে এই শহর ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে।
সিএনএনের এক ভিডিও প্রতিবেদনে বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়া এলাকার চিত্র তুলে ধরে বলা হয়, এখানকার ভবনগুলোর অধিকাংশই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জেরে ধসে গেছে। এর মধ্যে কিছু ধসে যাওয়া ভবন থেকে ধোঁয়া উড়ছে। দাহিয়া এলাকা থেকে
সিএনএনের প্রতিবেদক জানান, আইডিএফের হামলায় যে ধ্বংসযোগ্য চলছে, তা ভয়ংকর।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইসরায়েলে রকেট হামলা চালায় ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর ২ মার্চ থেকে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার পর্যন্ত আইডিএফের হামলায় নিহত হয়েছেন ৮৫০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০৭টিই শিশু এবং ২১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ।
সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়, দাহিয়া এলাকার সবখানে ধ্বংসযোগ্যের ছাপ। সিএনএনের ওই প্রতিবেদক বলেন, ‘আমার ধারণা এখানে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা আসলে ধ্বংসস্তূপে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে আসছেন।’
এক পরিবারের নিহত ৮
রাজধানী বৈরুতে বিমান হামলার পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে আইডিএফ। তবে এই স্থল অভিযান শুরুর আগে সেখানে বিমান হামলা চালিয়েছে তারা। এতে অনেক ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। এমন একটি এলাকা ইউনাইন। আইডিএফ বিবিসির কাছে দাবি করেছে, সেখানে হিজবুল্লাহর শক্ত অবস্থান ছিল। তাই সেখানে বিমান হামলা চালানো হয়েছে। ওই এলাকা থেকে বিবিসির এক সরেজমিন প্রতিবেদনে বলা হয়েছে, এই এলাকায় কয়েক দিন আগে বিমান হামলায় এক পরিবারের আট সদস্য নিহত হন। নিহতদের মধ্যে তিনটি শিশুও ছিল। সেখানে গিয়ে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্যে শিশুদের খেলনা, মিষ্টির প্যাকেট পড়ে রয়েছে।
আইডিএফের হামলায় যাঁরা নিহত হয়েছেন, তাঁরা কেউ হিজবুল্লাহর সঙ্গে জড়িত এমন তথ্য পাওয়া যায়নি। স্থানীয় এবং ওই পরিবারের আত্মীয়রা বলছেন, পরিবারটির কেউ হিজবুল্লাহর সঙ্গে জড়িত ছিলেন না। বিবিসি বলছে, গত বুধবার ইউনাইনের ওই বাড়িটিতে হামলা করা হয়। ইফতারের সময় ওই হামলায় যাঁরা নিহত হয়েছেন তাঁদের মধ্যে যে তিনটি শিশু ছিল তাদের বয়স ৫, ৯ ও ১৪ বছর।
বিবিসি বলছে, শুধু ওই বাড়িটিতেই নয়, এমন শত শত বাড়িতে ইসরায়েলের বিমান হামলা হয়েছে। এ ছাড়া গত বুধবার যখন হামলা চালানো হয়, তখন কোনো পূর্ব সতর্কবার্তাও দেওয়া হয়নি সেখানে।
ইউনাইনের যে এলাকায় হামলা হয়েছে, সেই এলাকার এক রাখালের সঙ্গে বিবিসির সঙ্গে কথা হয়। তিনি জানান, বিস্ফোরণের পর ওই বাড়িতে গিয়েছিলেন তিনি। রাখাল বলেন, ওই বাড়িতে গিয়ে শিশুদের ছিন্নভিন্ন দেহ দেখতে পান তিনি।
ওই বাড়ির এক শিশু ওই রাখালের মেয়ের বন্ধু ছিল। তিনি বলেন, ‘আমি এবং আমার মেয়ে ভয়ংকর আতঙ্কের মধ্যে পড়েছিলাম, যা আমরা দেখেছি তা বলার ভাষা আসলে নেই।’
হামলার শিকার বাড়িটির পাশে সিরিয়ার এক নারী তাঁবু পেতে থাকেন। তিনি বিবিসিকে বলেন, ‘সবকিছু আকস্মিকভাবে ঘটে গেল। আমি তারা ভদ্র এবং ধর্মপরায়ণ। আমার কোনো ধারণা নেই, তাদের ওপর কেন হামলা করা হলো।’

মলদোভায় বিধ্বস্ত হওয়া ‘গেরান’ নামে রাশিয়ার একটি জেটচালিত ড্রোনের ধ্বংসাবশেষ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে পশ্চিমা গোয়েন্দা ও সামরিক বিশ্লেষকদের মধ্যে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত দ্রুতগতির এই কামিকাজে ড্রোনের প্রযুক্তিগত রহস্য উদ্ঘাটন করে তা প্রতিরোধের কার্যকর উপায় খুঁজছেন তারা।
১ ঘণ্টা আগে
ভারতের তথ্যপ্রযুক্তি (আইটি) রাজধানী হিসেবে পরিচিত শহর বেঙ্গালুরুতে সাম্প্রতিক বছরগুলোতে বাড়িভাড়া অস্বাভাবিক হারে বেড়েছে। দেশের অন্য প্রধান মেট্রোপলিটন শহরগুলোকে পেছনে ফেলে এই শহরের বাড়িভাড়ার দাম যেভাবে বাড়ছে, তাতে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন সেখানকার কর্মজীবী বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের (ফ্র্যাটারনিটি) আবাসনে এক শিক্ষার্থীকে মাদক প্রয়োগ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল কটলিকফ বলেছেন, এই ধরনের ঘটনা মোকাবিলায়
২ ঘণ্টা আগে
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি হঠাৎ ভয়াবহভাবে নিচে নেমে আসার পর সেটিকে নিয়ন্ত্রণে আনতে ককপিটে ছুটে গিয়েছিলেন ইউনিফর্ম পরা দুই ক্রু সদস্য। ঘটনার তিন দিন পর গতকাল শনিবার পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।
৩ ঘণ্টা আগে