ইরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ইসমাইল হানিয়া। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আজ বুধবার বিষয়টি জানিয়েছে। হামাসও এক বিবৃতিতে তাঁর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি।
ইসমাইল হানিয়ার পুরো নাম ইসমাইল আবদুস সালাম আহমেদ হানিয়া। তিনি ১৯৬৩ সালের ২৯ জানুয়ারি গাজা উপত্যকার আল-শাতি শরণার্থীশিবিরে জন্মগ্রহণ করেন। তবে তাঁর আদি নিবাস ইসরায়েলের অন্তর্গত আশকেলনে। ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় তাঁর বাবা-মা আশকেলন ছেড়ে উদ্বাস্তু হন।
ইসমাইল হানিয়া গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে পড়াশোনা করেন। এরপর গাজা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তিনি হামাসে যোগ দেন। সে সময় বেশ কিছুদিন তিনি মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি ছাত্র কাউন্সিলের প্রধান ছিলেন। ১৯৮৭ সালে গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে প্রথম ইন্তিফাদার প্রায় সমসাময়িককালে হানিয়া স্নাতক পাস করেন। বিক্ষোভে অংশ নেওয়ার কারণে তিনি ইসরায়েলে কারাদণ্ডে দণ্ডিত হন।
এরপর ১৯৮৮ সালে তাঁকে আবারও গ্রেপ্তার করে ইসরায়েল এবং ছয় মাস কারাদণ্ড দেয়। ১৯৮৯ সালে তাঁকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৯৯২ সালে মুক্তি পাওয়ার পর আবদুল আজিজ আল-রানতিসি, মাহমুদ জাহহারসহ আরও ৪০০ জনের সঙ্গে ইসরায়েল তাঁকে লেবানন পাঠিয়ে দেয়। এরপর তাঁরা দক্ষিণ লেবাননের মার্জ আল-জহুরে এক বছর অবস্থান করেন। বিবিসির মতে, এখানে হামাস যথেষ্ট পরিমাণে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে এবং বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠে। পরে ইসমাইল হানিয়া গাজায় ফিরে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ডিন নিযুক্ত হন।
হামাসের প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিন ১৯৯৭ সালে ইসরায়েল থেকে মুক্তি পাওয়ার পর ইসমাইল হানিয়া তাঁর দপ্তর পরিচালনার দায়িত্ব পান। ইয়াসিনের সঙ্গে সম্পর্কের কারণে হামাসে তাঁর খ্যতি বৃদ্ধি পায় এবং তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষে নিয়োগ পান। ইয়াসিনের সঙ্গে তাঁর সম্পর্ক ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে হামাসের অনেক নেতার হত্যাকাণ্ডের ফলে ২০০০ সালের মাঝামাঝি শুরু হওয়া দ্বিতীয় ইন্তিফাদার সময় হামাসে তাঁর অবস্থান আরও দৃঢ় হয়। ইসরায়েলি বাহিনী তাঁকেও লক্ষ্যবস্তু বানিয়েছিল। ২০০৩ সালে জেরুসালেমে আত্মঘাতী বোমা হামলার পর হামাস নেতৃত্বকে উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত ইসরায়েলি বোমা হামলায় তিনি আহত হন।
এরপর, ২০০৬ সালের ২৫ জানুয়ারি ফিলিস্তিনি ভূখণ্ডে সাধারণ নির্বাচনে তাঁর দল হামাস জয়লাভ করে। পরে ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রী মনোনীত হন। ২০ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ২৯ মার্চ শপথ নেন। পরে ২০০৭ সালের ১৪ জুন মাহমুদ আব্বাস হানিয়াকে পদচ্যুত করে সালাম ফাইয়াদকে নিয়োগ দেন।
এরপর, দীর্ঘ সময় ইসমাইল হানিয়া কাতারের রাজধানী দোহায় অবস্থান করেছেন। সর্বশেষ তিনি গতকাল মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে যান দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে এবং সেখানে গিয়েই তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন।

ভারতকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতকে ‘হেলহোল’ বা ‘নরককুণ্ড’ বলে অভিহিত করা একটি বক্তব্য শেয়ার করায় ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
ইসরায়েলে পৌঁছেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি বিশেষ সম্প্রদায়ের ২৫০ জনেরও বেশি সদস্য। তাঁরা নিজেদের বাইবেলের ‘হারিয়ে যাওয়া গোত্র’-এর বংশধর বলে দাবি করেন। শুক্রবার (২৪ এপ্রিল) ভারতীয় এনডিটিভি জানিয়েছে, দলটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করার পর ইসরায়েলের পতাকার রঙে সাজানো নীল-সাদা বেলুনের...
২ ঘণ্টা আগে
বিশাল এক হিমবাহের কারণে হুমকির মুখে পড়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চলতি মৌসুমের আরোহণ কার্যক্রম। শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, একটি বিশাল বরফখণ্ড বা ‘সেরাক’ নেপালের দিক থেকে প্রধান আরোহনপথটিকে আটকে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক সমুদ্রসীমায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি বিশাল বাণিজ্যিক কার্গো জাহাজ জব্দ করে তাদের উপকূলে নিয়ে যাওয়ার কয়েক দিনের মাথায় যুক্তরাষ্ট্রও পাল্টা পদক্ষেপ...
৪ ঘণ্টা আগে