ইসরায়েল-হামাস সংঘাত টানা ১৭ দিন ধরে চলছে। ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে হামাসের আকস্মিক হামলার পর থেকেই গাজা উপত্যকায় ধারাবাহিকভাবে বোমাবর্ষণ করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এসব বোমার আঘাতে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও কয়েক গুণ বেশি।
চলমান সংঘাতের ধারাবাহিকতায় এবার জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসের মধ্যে এই প্রথম পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের পুলিশ। পবিত্র এই মসজিদ কম্পাউন্ডের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াক্ফ ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিমদের প্রবেশ বন্ধ করে দেওয়া হলেও মঙ্গলবার সকালে ইহুদি উপাসকেরা স্বাভাবিক নিয়মেই আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করেছেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
পূর্ব জেরুজালেমের পাহাড়চূড়ায় অবস্থিত আল-আকসা মুসলিমদের কাছে ‘হারাম আল-শরীফ’ নামে পরিচিত হলেও ইহুদিদের কাছে এটি তাদের পবিত্রতম স্থান ‘টেম্পল মাউন্ট’।
আল-আকসা মসজিদকে মক্কা ও মদিনার পরই ইসলামের তৃতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। মুসলমানরা বিশ্বাস করেন, নবী মুহাম্মদ (সা.) মেরাজের রাতে কাবা শরিফ থেকে প্রথমে আল-আকসায় এসেছিলেন এবং মেরাজে গমনের আগে এখানে সব নবীর সঙ্গে নামাজের সময় ইমাম হিসেবে নামাজ আদায় করেন।
আল-আকসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে। চলতি বছরের শুরুতেও সেখানে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
২ ঘণ্টা আগে
বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানসহ ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে না।
২ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্রুত সামরিক অগ্রযাত্রা তাদের স্থানীয় একটি পাহাড়ি মিলিশিয়া থেকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের সাম্প্রতিক অগ্রগতি লোহিত সাগরের জাহাজ চলাচল, সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন...
৬ ঘণ্টা আগে
সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসকে অপহরণ ছিল পূর্বপরিকল্পিত। এক মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী তাঁকে অপহরণ করেছিল বলে বিবিসির দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে।
৬ ঘণ্টা আগে