ফিলিস্তিনি ভেবে ইসরায়েলের এক নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণ উপকূলীয় শহর অ্যাশকেলনের কাছে ৪ নম্বর সড়কে গত রোববার এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অনেক জোরে গাড়ি চালিয়ে গাজা সীমান্ত এলাকা থেকে উত্তর দিকে পালাচ্ছিলেন এক ব্যক্তি। তাঁকে প্রায় আধ ঘণ্টা ধরে তাড়া করে ইসরায়েলের পুলিশ। শেষে গাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে দৌড়ে পালাতে যান সেই ব্যক্তি। তখন পুলিশ কর্মকর্তা তাঁকে ‘ফিলিস্তিনি সন্ত্রাসী’ ধরেন। কোনো ইসরায়েলির গাড়ি চুরি করে পালাচ্ছে- ধারণা থেকে তাঁকে গুলি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যম ওয়াইনেটকে বলেন যে, লোকটি কেন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল এবং গাড়ি থামানোর জন্য পুলিশের আহ্বান কেন মানতে চাননি তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে, গাজা সীমান্তের এই বাসিন্দা হয়তো যুদ্ধ থেকে পালাতে চাচ্ছিলেন।
একই দিনে অনেকটা একইর কম ঘটনা ঘটেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর সেদরতে। কোয়াড বাইক চালানো এক ইসরায়েলি নাগরিককে পুলিশ থামতে বলে। তিনি তা না শুনলে পুলিশ গুলি করে বলে জানায় শহরটির পৌরসভা। চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় দ্য টাইমস অব ইসরায়েল।
হামাস ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময়েই ঘটল এই দুই ঘটনা। ইসরায়েলে হামাসের হামলায় সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। অন্যদিকে, হামাসের হামলার পর গাজায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ পর্যন্ত কমপক্ষে ৪১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত বছর মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ছয় ভারতীয় সেনার নাম প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দেশটির সরকার। নিহতদের মধ্যে পাঁচজন ভারতীয় সেনাবাহিনীর এবং একজন বিমানবাহিনীর সদস্য।
৪২ মিনিট আগে
ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে থাকা দুটি দেশ সতর্ক করেছে, রাশিয়া বাল্টিক অঞ্চল বা পোল্যান্ডে সম্ভাব্য সামরিক ‘উসকানিমূলক পদক্ষেপ’ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনের দূরপাল্লার হামলায় রাশিয়ার অভ্যন্তরে চাপ বাড়তে থাকায় ক্রেমলিন নতুন ধরনের কৌশল নিতে পারে, যা পশ্চিমা...
২ ঘণ্টা আগে
যুদ্ধের ধরন বদলাচ্ছে এমন মূল্যায়ন থেকে নিজেদের সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনীর সব সদস্যকে ধাপে ধাপে ড্রোন পরিচালনায় দক্ষ করে তোলা হবে, যাতে প্রত্যেক সৈন্য ব্যক্তিগত অস্ত্র ব্যবহারের মতো স্বাভাবিকভাবে ড্রোনও...
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ওয়াশিংটন। ইরানের ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একমাত্র নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কমান্ড সদরদপ্তর, একাধিক...
৩ ঘণ্টা আগে