
ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকির কড়া জবাব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ শনিবার এক ভাষণে তিনি বলেছেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান কখনোই শত্রুর কাছে নতি স্বীকার করবে না।’ একই সঙ্গে তিনি বিক্ষোভের নামে সহিংসতা সৃষ্টিকারীদের ‘উপযুক্ত শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার থেকে ইরানি মুদ্রার চরম দরপতন ও আকাশছোঁয়া মূল্যস্ফীতির প্রতিবাদে দেশজুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, তা এখন রাজনৈতিক রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং গ্রেপ্তার করা হয়েছে দুই শতাধিক মানুষকে।
গতকাল শুক্রবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি ইরান সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। তিনি লেখেন, ‘আমরা লকড অ্যান্ড লোডেড (সাঁজোয়া সজ্জায় প্রস্তুত) এবং ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি।’
ট্রাম্পের এই বার্তার পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ইরানের বৈধ লক্ষ্যে পরিণত হবে।
খামেনি তাঁর ভাষণে ব্যবসায়ীদের অর্থনৈতিক দুরবস্থার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা ঠিকই বলছেন, এই পরিস্থিতিতে ব্যবসা করা অসম্ভব। আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে রাজি, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কোনো আপস হবে না। দাঙ্গাবাজদের কঠোরভাবে দমন করা হবে।’
নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে বিশেষ করে লরেস্তান ও কুর্দিস্তানে সংঘর্ষের মাত্রা সবচেয়ে বেশি। গত এক রাতেই গ্রেপ্তারের সংখ্যা ৭৭ জন বেড়ে মোট ১৩৩ জনে দাঁড়িয়েছে।
বিশ্লেষকেরা মনে করছেন, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর এটিই ইরানের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। একদিকে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি, অন্যদিকে সিরিয়ায় মিত্র বাশার আল-আসাদের পতন এবং হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা—সব মিলিয়ে তেহরান এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন সময় পার করছে।

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ওয়াশিংটন। ইরানের ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একমাত্র নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কমান্ড সদরদপ্তর, একাধিক...
৩৮ মিনিট আগে
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের প্রায় সাত থেকে সাড়ে সাত কোটি রুপি আত্মসাতের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রামমন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের সাবেক গাড়িচালকও রয়েছেন।
৪২ মিনিট আগে
গুগল, মাইক্রোসফট, ইউটিউব কিংবা ক্রুজের মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে দীর্ঘ ১৪ বছর প্রকৌশলী হিসেবে সফল ক্যারিয়ার গড়েছিলেন ৩৫ বছর বয়সী সালাহউদ্দিন আবদুল-কাফি। বার্ষিক বেতন ছিল প্রায় সাড়ে চার লাখ মার্কিন ডলার। কিন্তু প্রযুক্তিশিল্পের প্রতি একধরনের ‘মোহভঙ্গ’ হওয়ায় সেই...
৩ ঘণ্টা আগে
প্রাণঘাতী ভূমিকম্পের পর ভেনেজুয়ায় জরুরি সহায়তা কার্যক্রম জোরদারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অতিরিক্ত সামরিক সদস্য মোতায়েন, ত্রাণ সহায়তা এবং উদ্ধার কার্যক্রমে সম্পদ ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছে ওয়াশিংটন।
৩ ঘণ্টা আগে