
ইসলামি প্রজাতন্ত্র ইরান জুড়ে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে প্রাণহানীর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং তাদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিজ মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং তাদের সহিংসভাবে হত্যা করে—যা তাদের চিরকালের দস্তুর—তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত হয়েই বসে আছি।’
ইরানে অর্থনৈতিক দুর্দশার প্রতিবাদে গত তিন বছরের মধ্যে বৃহত্তম এই বিক্ষোভে বেশ কয়েকজনের মৃত্যুর পরই ট্রাম্পের এমন হুঁশিয়ারি এল। দেশটির একাধিক প্রদেশে এই আন্দোলন এখন সহিংসতার রূপ নিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বৃহস্পতিবার জানিয়েছে, পশ্চিমের শহর কুহদাশতে বিক্ষোভ চলাকালীন রাতভর সহিংসতায় ইরানের নিরাপত্তা বাহিনীর এক স্বেচ্ছাসেবক সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ছয়জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত রোববার থেকে সরকারের ভুল অর্থনৈতিক নীতি, মুদ্রার ব্যাপক দরপতন এবং হু হু করে বাড়তে থাকা দামের প্রতিবাদে দোকানদাররা রাস্তায় নামেন। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এই সংঘাত এখন দেশটির অস্থিরতাকে এক চরম উত্তেজনার পর্যায়ে নিয়ে গেছে।
এর আগে, ২০১৮ সালে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর থেকে ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা চাপানো হয়। সেই থেকে দেশটির অর্থনীতি বছরের পর বছর ধরে ধুঁকছে। তবে এবারের এই বিক্ষোভ ২০২২ সালের সেই আন্দোলনের তুলনায় কিছুটা ছোট। সেবার মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। নারীদের জন্য নির্ধারিত কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
মাহসা আমিনির সেই মৃত্যু দেশজুড়ে যে ক্ষোভের আগুন জ্বালিয়েছিল, তাতে নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্যসহ কয়েক শ মানুষের প্রাণহানি ঘটেছিল।

থাই মন্ত্রিসভা ২৮ ও ২৯ সেপ্টেম্বর সরকারি ছুটি হিসেবে অনুমোদন করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও সড়কে যান চলাচলের বিঘ্ন কমানো এবং মানুষের যাতায়াতের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের রুশ-অধিকৃত শহর ওলেশকিতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। খাবার, পানি ও চিকিৎসাসামগ্রীর অভাবে সেখানে থাকা প্রায় ২ হাজার বেসামরিক মানুষ (যাদের মধ্যে প্রায় ৫০টি শিশু) চরম অনাহারের মুখে পড়েছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি’ নেওয়ার অভিযোগে তদন্ত চলছে.
১ ঘণ্টা আগে
পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
৪ ঘণ্টা আগে