
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম পারস্য উপসাগরীয় দেশগুলোতে কোনো বিমান হামলা চালায়নি ইরান। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমান তাদের আকাশসীমায় নতুন কোনো শত্রুতামূলক হামলার খবর দেয়নি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ দেশটি সব ধরনের আকাশপথের হুমকি থেকে মুক্ত ছিল। গত কয়েক দিনের পরিস্থিতির তুলনায় এটি একটি ইতিবাচক পরিবর্তন।
নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হলেও আজ সৌদি আরব, কাতার এবং ওমানের সামরিক বাহিনীও কোনো নতুন হামলার খবর প্রকাশ করেনি। এর মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো এই অঞ্চলে একটি দীর্ঘমেয়াদি সামরিক স্থবিরতা বা শান্ত পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে।
এদিকে বাহরাইনের সামরিক বাহিনী যুদ্ধ চলাকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। তবে তাদের সেই প্রতিবেদনেও আজ নতুন কোনো হামলার ইঙ্গিত দেওয়া হয়নি।
ধারণা করা হচ্ছে, পাকিস্তান সরকারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে হয়তো উপসাগরীয় দেশগুলোর ওপর এই হামলা বন্ধ রয়েছে। তবে লেবাননে ইসরায়েলি হামলা ও হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে এই শান্তি কতটা স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

উগান্ডার কিবালে ন্যাশনাল পার্কে বসবাসকারী বিশ্বের বৃহত্তম পরিচিত বন্য শিম্পাঞ্জি দল নিয়ে চাঞ্চল্যকর এক গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকা এই শিম্পাঞ্জি সম্প্রদায়টি গত আট বছর ধরে কার্যত এক ‘গৃহযুদ্ধ’-এ জড়িয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মুখোমুখি বসার কথা। তবে আলোচনার সময় ঘনিয়ে এলেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এক সংলাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পাকিস্তান। ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি মধ্যস্থতার পর এই বৈঠকের আয়োজন করছে পাকিস্তান—যা শুধু আঞ্চলিক নয়...
৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে পলিমার্কেটের একটি অ্যাকাউন্ট ইরান ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে বাজি ধরে ৫ লাখ ৫০ হাজার ডলারের বেশি মুনাফা করে। ওই হামলার পরই খামেনির মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে